এক্সপ্লোর

Prosenjit Chatterjee: 'তৃণমূল ইন্ডাস্ট্রিতে নাগপাশ তৈরি করেছে, সবাইকে আগলে রাখেন বুম্বাদা', প্রসেনজিৎ প্রসঙ্গে রুদ্রনীল

Rudranil Ghosh: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, 'আমরা রাজনীতি করতে আসিনি'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্মান জানালেন।
  • তাঁরা প্রসেনজিৎকে শাল, ফুলের তোড়া ও রামলালার মূর্তি উপহার দেন।
  • ভোটের আগে এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে শুরু করেছে নতুন চর্চা।
  • শিল্পীদের উপর তৃণমূলের প্রভাব নিয়ে রুদ্রনীল ও সুকান্ত সরব হন।

কলকাতা: রাজনীতি নয়, বিজেপির দাবি এ নিছকই সৌজন্য সাক্ষাৎ ও সম্মান জানানো। ২৫ জানুয়ারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পদ্ম পুরস্কার পাওয়ার খবরের পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। আর এবার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'উৎসব' বাড়িতে হাজির হলেন সুকান্ত মজুমদার। সঙ্গে গিয়েছিলেন, রুদ্রনীল ঘোষ ও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এদিন শাল আর ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন সুকান্ত মজুমদার আর রুদ্রনীল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়, রামলালার মূর্তি। ভোটের মুখে বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এদিন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া নিয়ে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, 'তৃণমূল যে যে ভাবে শিল্পীদের নিজের কব্জায় রাখার জন্য, নানা ধরণের নাগপাশ তৈরি করছে, এবং বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি, ওয়েব ইন্ডাস্ট্রি, ধারাবাহিকের ইন্ডাস্ট্রিকে নিজেদের মালিকানায় রেখে শিল্পের, শিল্পীদের কাজের যে ক্ষতি করার চেষ্টা করছেন, তা পশ্চিমবঙ্গের সবাই জানেন। এখান থেকে মুক্ত হতে সবাই চাইছেন। যাঁরা ভদ্র মানুষ, তাঁরা বাইরে মুখে না বললেও, সবাই জানেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোথাও যেন, মহীরূহের মতো, বটগাছের মতো সবাইকে আগলে রাখার চেষ্টা করেন। প্রত্যেক মুহূর্তেই তাঁর আশা থাকে, এটা মিটে যাবে।'

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, 'আমরা রাজনীতি করতে আসিনি। আমরা এসেছিলাম ওঁকে সম্বর্ধনা দিতে, শুভেচ্ছা জানাতে। সব কিছুতে রাজনীতি আনবেন না। শিক্ষাক্ষেত্র, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি ঢুকে গেলে তার ক্ষতিই হবে।' রুদ্রনীল ঘোষ সম্পর্কে এদিন সুকান্ত মজুমদার বলেন, 'রুদ্রনীল ঘোষ আমাদের পার্টির নেতা, কিন্তু তিনি যখন কাজ করেন, তিনি অভিনেতা। সেখানে রাজনীতি থাকে না, থাকা উচিত না। প্রত্যেক অভিনেতার আলাদা মতামত, আলাদা মতাদর্শ থাকতে পারে। কিন্তু সিনেমার কাস্টিংয়ের ক্ষেত্রে যেন কোনও অভিনেতার রাজনৈতিক মতামত প্রাধান্য না পায়। টলিউডে রাজনীতির প্রভাব রয়েছে, মধু-কৈটভ রয়েছে। মধু কৈটভের যে অবস্থা হয়েছিল, ওঁদেরও সেই অবস্থাই হবে।'

তিনি আরও বলেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম মহীরুহ বলা হয়। বুম্বাদার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে আমি আর আমাদের কালচারাল সেলের অন্যতম প্রধান রুদ্রনীল ঘোষ, আমাদের সভাপতি অনুপম ভট্টচার্য সহ অন্যান্যরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। প্রায় ৪০ বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেবা করে গিয়েছে এই মানুষটি। তাঁর এই কাজকে, পদ্ম পুরস্কারের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে স্বীকৃতি দিলেন, এই প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget