এক্সপ্লোর

Rukmini Maitra: বিনোদিনী আমার কাছে চিরকাল মনে রাখার মতো একটা চরিত্র

Rukmini Maitra on Binodini: আজ, কালীপুজোর দিনে মুক্তি পেল রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান'-এর প্রথম ঝলক

কলকাতা: 'তাহলে? কী পরখ করলেন আমাকে'.. এই সংলাপেই শেষ হচ্ছে 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান'-এর টিজার। আর এই প্রশ্নই যেন দর্শকদের সামনে রাখছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সদ্যই দর্শক তাঁকে মায়ার চরিত্রে দেখেছেন। একজন রোখাচোখা পুলিশ অফিসারের চরিত্রে। আর এবার তিনি বিনোদিনী... পিরিয়ড ফিল্মে, ইতিহাসের গল্পে এ যেন এক অন্য রুক্মিণী মৈত্র। অন্য সমস্ত চরিত্রের থেকে এক্কেবারে আলাদা। 

আজ, কালীপুজোর দিনে মুক্তি পেল রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান'-এর প্রথম ঝলক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল বিনোদিনীর বেশে রুক্মিণীর ছবি, তবে এবার ঝলক প্রকাশ্যে। বিনোদিনীর অভিনয়ের কথা জানে না এমন মানুষ নেই। সেই সময়ে দাঁড়িয়ে একজন নারী হিসেবে দাপটের সঙ্গে থিয়েটারে অভিনয় করা সহজ ছিল না। সেটাই করে গিয়েছিলেন বিনোদিনী। আর সেই চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলবেন রুক্মিণী। আজ যে ঝলক প্রকাশ্যে এল, সেখানে দেখা গেল বিনোদিনীর চরিত্রে রুক্মিণীর দাপুটে অভিনয়। 

এই ছবিটি নিয়ে রুক্মিণী বলছেন, ' আগের বছরে আমি সত্যবতীর চরিত্রে অভিনয় করেছিলাম। সেটাও ছিল একটা পিরিয়ড ড্রামার মতোই, সেই পুরনো দিনের লুক। তবে বিনোদিনীর লুক তার থেকে এক্কেবারে আলাদা। আমার কাছে খুব স্পেশাল বিনোদিনীর এই চরিত্রটা। বিনোদিনীর চরিত্রটা সেই সময়ের নারী চরিত্রগুলো থেকে অনেকটা অন্যরকম। পোশাক পরা থেকে শুরু করে নিজের পেশাকে বেছে নেওয়া... বিনোদিনী সবসময়েই যেন স্বাধীনতার প্রতীক। প্রত্যেকদিন বিনোদিনীর বেশে সেজে ওঠা যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ ছিল। কিন্তু আমার গোটা বিষয়টা ভীষণ ভাল লাগত। বিনোদিনী এমন একটা চরিত্র যেটাকে আমি চিরজীবন মনে রাখব'

এই ছবিটি নিয়ে পরিচালক রামকমল বলছেন, 'আজকের দিনটা আমার কাছে ভীষণ বিশেষ। আজ কালীপুজোর দিনে বিনোদিনী-র ট্রেলার মুক্তি পেল। এই ছবির নায়ক রুক্মিণী, নায়িকা নয়। একজন পরিচালক হিসেবে আমরা সবসময়েই এমন একজন অভিনেতা বা অভিনেত্রীকে চাই যে ছবিটার জন্য নিজের সবটুকু নিংড়ে দেবে। রুক্মিণী ২-৩ বছর ধরে এই ছবিটার সঙ্গে যেভাবে যুক্ত ছিল সেটা আমাদেরই বিশাল পাওনা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

আরও পড়ুন: Tollywood News: ডিসেম্বরের ছুটিতে মুখোমুখি দেব-মিঠুন, আসছে রাজের 'সন্তান'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget