এক্সপ্লোর

Tollywood News: ডিসেম্বরের ছুটিতে মুখোমুখি দেব-মিঠুন, আসছে রাজের 'সন্তান'

Raj Chakraborty News: আজ যে মোশন পোস্টার মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর মুখ। সঙ্গে উকিলের বেশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কলকাতা: দীপাবলির দিনই তাদের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। এই সংস্থার ব্যানারে যে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) কাজ করছেন, সেই কথা ইতিমধ্যেই সবার জানা। আর এবার, প্রকাশ্যে এল রাজ চক্রবর্তীর নতুন সেই ছবি মুক্তির দিন। ছবির নাম 'সন্তান'। মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), অনুসুয়া মজুমদার (Anashua Majumdar), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), অহনা দত্ত (Ahona Dutta)। পারিবারিক গল্পের মোড়কেই বাস্তবের কথা বলবেন রাজের এই ছবি, 'সন্তান'। 

আজ যে মোশন পোস্টার মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর মুখ। সঙ্গে উকিলের বেশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবির গল্প মূলত এক বাবা ও ছেলের সম্পর্কের গল্প। ছেলের বড় চাকরি আর বাবার অভাবের সংসার.. এই দুই বৈপরিত্যের মধ্যেই বাঁধা রয়েছে বাবা ছেলের এক অদ্ভূত সম্পর্কের গল্প। এই ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে যা ইঙ্গিত দিচ্ছে বাবা ছেলের মধ্যে কোনও আইনি লড়াই রয়েছে। 

ডিসেম্বরে এই ছবিটি মুক্তি পাচ্ছে বড়পর্দায়। প্রসঙ্গত, পুজোয় সময় এই বছর এসভিএফ থেকে কোনও ছবি মুক্তি পায়নি। অনেকেই প্রত্যাশা করেছিলেন, এসভিএফ থেকে এই বছর পুজোয় কোনও না কোনও ছবি আসবে। তবে তা হয়নি। তবে এবার শীতের ছুটিতে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর সন্তান। হিসেব বলছে, এই একই সময়ে মুক্তি পাওয়ার কথা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সসের নতুন ছবি 'খাদান'-এর। অর্থাৎ এবার শীতের ছুটিতে মুখোমুখি হবেন দেব ও মিঠুন। 

সোশ্যাল মিডিয়ায় এসভিএফের তরফ থেকে যে পোস্টার শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে, আঙুল ধরে হাঁটতে শেখানো যাকে…তার সঙ্গে হাঁটা আইনের পথে! অর্থাৎ পিতা ও পুত্রের মধ্যে আইনি লড়াই থাকবে। আগামীকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Prosenjit on Bohurupi: শিবপ্রসাদকে শাহরুখ খানের সঙ্গে তুলনা! 'বহুরূপী' দেখে আপ্লুত প্রসেনজিৎ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget