এক্সপ্লোর

Bagha Jatin Song : 'রূপম দা'র গলার 'জোশ-আগুনে' মুগ্ধ, 'এই দেশ আমার' শুনে কী বললেন দেব?

'Ei Desh Amar': রূপমের গলার তেজ তাঁকে তো মুগ্ধ করেই, তাই তিনি চেয়েছিলেন, রূপমই যেন উভয় ভাষাতেই গানটি করেন।


অতসী মুখোপাধ্যায়, কলকাতা : সেই তেজ। সেই উদাত্ত কণ্ঠস্বর। সেই জোশ। রূপমের গলায় 'এই দেশ আমার' শুনে মুগ্ধ শ্রোতারা। সঙ্গীত শিল্পীর দরদি কণ্ঠ আলাদাই পরিবেশ সৃষ্টি করল সেদিন। উপলক্ষ্য দেব প্রযোজিত ও অভিনীত 'বাঘা যতীন'-এর প্রথম গান, ' এই দেশ আমার ' এর মুক্তি। দক্ষিণ কলকাতায় একটি জমকালো অনুষ্ঠানে ঝড় তুলল রূপমের কণ্ঠ। শহর কলকাতার রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে লঞ্চ করা হল 'বাঘা যতীন' ছবির প্রথম গান। গান শুনে আপ্লুত দেব এবং রূপমের অনুরাগীরা। 

সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে বাংলায় এবং হিন্দিতে গানটি গেয়েছেন রূপম ইসলাম। ১৯ অক্টোবর (Durga Puja 2023 Release) মুক্তি পাবে ছবিটি। আগেই ভক্তদের মন কেড়েছে ছবির টিজ়ার। তারপর এল এই গান। সেদিন অনুষ্ঠানে হাজির থাকা দর্শকদের মতোই আপ্লুত প্রযোজক, অভিনেতা দেব। বললেন, 'রূপম দার গলার মধ্যে যে জোশ আছে, যে আগুন জ্বলে, সেই জোশটাই বাঘা যতীনের এই গানে দরকার ছিল।' দেব জানালেন, তাই বাংলা ও হিন্দি উভয় ভাষার জন্যই রূপমই গানটি গান , চেয়েছিলেন তিনি। রূপমের গলার তেজ তাঁকে তো মুগ্ধ করেই, তাই তিনি চেয়েছিলেন, রূপমই যেন উভয় ভাষাতেই গানটি করেন। আর ঠিক তাই ! দেবের কথায়, ' রূপম দার গলাটা ভীষণ ভালোভাবে মিশে গিয়েছে এই গানের সঙ্গে' । যদিও চিন্তায় ছিলেন, 'রূপম-দা কে কীভাবে মানাব'। তবে তাঁকে নাকি খুব একটা কষ্ট করতে হয়নি। খুশি মনেই রাজি হয়ে যান রূপম। যাঁদের ভয়ে ব্রিটিশরা ভয়ে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী

এই গানটি গেয়ে খুশি রূপমও। তিনি জানালেন, দেবের যে এফোর্টটা বাঘাযতীনের গল্প ও বাংলার আরও যাঁরা বিপ্লবী আছেন বা বাংলার যাঁরা মুখ্য চরিত্র আছেন, তাঁদের উপর ও কাজ করে চলেছে। আর এবার সারা ভারতে বাঘাযতীনের গল্পটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা অরুণবাবু পরিচালক হিসেবে, দেব প্রযোজক হিসেবে ও নায়ক হিসেবে, সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই গানটি গাইতে যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে , তার জন্য আমি খুব খুশি।

এছাড়াও রূপম ইসলাম সঙ্গীত পরিচালক নীলায়নের প্রশংসা করে বলেন 'এই গানে ন্যাশনাল লেভেলের সাউন্ড প্রোডাকশনের কাজ হয়েছে। যাঁরা বাজিয়েছেন তাঁরাও অতুলনীয়।'  

দেবের হাত ধরে বাঘা যতীনে ইন্দুবালার ভূমিকায় অভিনয় করে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পা রাখছেন সৃজা দত্ত। তিনিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।  বাঘা যতীনের এই গানটিকে ঘিরে দেবের অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। ১৯ অক্টোবর বড় পর্দায় আসছে বাঘা যতীন।  প্রকাশ্যে এসেছে টিজার। । শ্যুটিং চলছে দেবের পরবর্তী ছবি 'প্রধান'-এর।

আরও পড়ুন :

মালাবদল করে সে কী নাচ ! গোলাপি ছাতার নিচে ভালবাসাঘন পরিণীতি - রাঘব, দেখুন ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget