এক্সপ্লোর

Rupam Islam: চোখে রোদচশমা, কাঁধে গিটার, ধর্মতলার রাস্তার ঘুরে বেড়াচ্ছেন রূপম

Rupam Islam: কেমন ছিল কেরিয়ার শুরুর দিনগুলো? রূপম ইসলামের পোস্টে উঠে এল অতীত-কথা।

কলকাতা: রূপম ইসলাম (Rupam Islam) মানেই, 'এই একলা ঘর আমার দেশ...'। রূপম ইসলাম মানেই,'নীল রঙ ছিল ভীষণ প্রিয়...। রূপম মানে হাঁসনুহানা, রূপম মানে, বিষাক্ত মানুষ...। রূপম মানে আরও কত কী। ৯০ দশকের শেষের দিকে বড় হওয়া ছেলেমেয়েদের কাছে রূপম ইসলাম আসলে একটা অনুভূতির নাম। তাঁর গানে যেভাবে ধরা দেয় প্রেম, ঠিক সেভাবেই ঝড়ের মত আছড়ে পড়ে বিচ্ছেদ-বিরহ। ১৯৯৮ সালে তৈরি তাঁর বাংলা রক ব্য়ান্ড 'ফসিলস' আজও সমানভাবে জনপ্রিয়। তাঁর গানের জাদুতে এখনও একইভাবে মেতে ওঠেন আট থেকে আশি। 

সম্প্রতি কেরিয়ারের শুরুর সময়ের একটি ছবি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন রূপম ইসলাম (Rupam Islam)। যেখানে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস পড়ে, কাঁধে গিটার নিয়ে ধর্মতলার রাস্তার দাঁড়িয়ে আছে তিনি। ক্য়াপশানে তিনি তুলে দিয়েছেন  'বন্ধু হে' গানের কয়েকটি লাইন। এই গানটি 'মিশন এফ' অ্য়ালবামের। এই পোস্টে উল্লেখ করা আছে সেই কথাও। গানটি যে ছবিতে ব্য়বহার হয়েছিল তার নাম ‘তোর ভরসাতে’। যেটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এই পোস্টেই রূপম উল্লেখ করেছেন এই গানের ফটোশ্যুটের জন্য়ই সেখানে ছিলেন তিনি। 

আরও পড়ুন...

এখনও দেখেন নি 'পাঠান'? সপ্তাহান্তে বিনামূল্য়ে পাবেন টিকিট

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের কনর্সাটে রূপম ইসলামের গান গেয়েছিলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। অরিজিতের গলায় রূপমের গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা আর দর্শকদের অনুরোধ.. একসঙ্গে তাঁরা দেখতে চান রূপম আর অরিজিৎকে। হতে পারে তা কনসার্ট অথবা অ্যালবাম, জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পীর কন্ঠ একসঙ্গে শুনতে চান শ্রোতারা। আর সেই ডাকেই সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ঘোষণা করেছিলেন রূপম। জানিয়েছিলেন, একসঙ্গে একটি কাজ করবেন তিনি। কিন্তু কী সেই কাজ, সে বিষয়ে মুখ খোলেননি শিল্পী। এদিন এবিপি লাইভের সাক্ষাৎকারে অরিজিৎতের সঙ্গে কাজ নিয়ে মুখ খুলেছিলেন রূপম। তিনি বলেছিলেন, 'আমরা একসঙ্গে একটা প্রোজেক্ট করছি। আমার তরফ থেকে কাজটার সূচনা হয়েছে। আর আমাদের দুজনের সম্মতির কথা তো ভিডিওতেই দেখেছেন সবাই। এরপরে অরিজিতের একটা রেকর্ডিং করে পাঠানোর কথা। ওও তো ব্যস্ত মানুষ। ও রেকর্ডিং পাঠালে তারপরে আমি আবার কাজ শুরু করব। প্রথম দানটা ধরুন আমরা ২ জনে মিলে খেলেছি। দ্বিতীয় দানটা আমি খেলেছি। তৃতীয় দানের অপেক্ষায় রয়েছি আমি। আর হ্যাঁ, আমাদের একসঙ্গে অনুষ্ঠান দেখতে চাইলে সেটা আয়োজকদেরই ভাবতে হবে। আমরা নিজেরা তো অনুষ্ঠান আয়োজন করি না। ফলে আয়োজকেরা আমাদের একসঙ্গে মঞ্চে না ভাবলে একসঙ্গে আমাদের দেখার সম্ভাবনা নেই।'

 

সেরা শিরোনাম

Nana Patekar Death: হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর, ৪৫ মিনিটের CPR-ও চলছিল, চিকিৎসক জানালেন...
হঠাৎ অচেতন হয়ে পড়েছিলেন নানা পাটেকর, ৪৫ মিনিটের CPR-ও চলছিল, চিকিৎসক জানালেন...
Nana Patekar Demise: 'মুম্বইয়ের শোরগোল থেকে দূরে থাকতে চাই এবার..', শেখর সুমনকে বলেছিলেন নানা পাটেকর
'মুম্বইয়ের শোরগোল থেকে দূরে থাকতে চাই এবার..', শেখর সুমনকে বলেছিলেন নানা পাটেকর
Nana Patekar: আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু
আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু
Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget