এক্সপ্লোর

Rupanjana and Ratool: 'একসঙ্গে.. নতুন সফর', বিয়ের পরে রাতুলের সঙ্গে প্রথম ছবি পোস্ট রূপাঞ্জনার

Rupanjana and Ratool Photo: অভিনয়ের সূত্র ধরেই তাঁদের আলাপ। অবশেষে দীর্ঘ প্রেম পরিণতি পেল আইনি সম্পর্কে। 

কলকাতা: নতুন জীবন শুরু করেছেন তাঁরা, পা রেখেছেন নতুন অধ্যায়ে। সাত পাকে বাঁধা পড়েছেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও রাতুল মুখোপাধ্যায়। বিয়ের পরে প্রথম ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। লাল পোশাকের রং-মিলান্তিতে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। গলায় মঙ্গলসূত্র, গয়নায় রূপাঞ্জনার নববধূ বেশ দেখে সোশ্যাল মিডিয়ায় ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। 

লাল শাড়িতে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি দাঁড়িয়ে তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন রূপাঞ্জনা। লিখেছেন, 'নতুন জীবন শুরুর পথে। এই যে আমাদের নতুন জীবন.. দেখতে যেমন লাগে।' রাতুলের সঙ্গে দীর্ঘদিনের প্রেম রূপাঞ্জনার। বিবাহবিচ্ছেদের পরে সন্তানের জন্ম হয়েছিল অভিনেত্রীর। জীবনের সমস্ত কঠিন সময়েই তিনি পাশে পেয়েছিলেন বন্ধু রাতুলকে। অভিনয়ের সূত্র ধরেই তাঁদের আলাপ। অবশেষে দীর্ঘ প্রেম পরিণতি পেল আইনি সম্পর্কে। 

রূপাঞ্জনার দ্বিতীয় বিয়ে এটি। এর আগে আরও একটি বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। ভিন্ন ধর্মে। তবে সেই সম্পর্ক টেঁকেনি। কে ছিলেন জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র লাবণ্যর প্রথম স্বামী? জানা যায়, রূপাঞ্জনার প্রথম স্বামীর নাম ছিল রেজ়াউল হক। প্রেম করেই তাঁকে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। সেই বিয়েতে নাকি মত ছিল না বাড়ির কারও। কিন্তু ২০০৭ সালে রেজ়াউলের সঙ্গে বিয়ে করে সংসার পাতেন রূপাঞ্জনা। 

একসময়ে ইন্ডাস্ট্রিতে চর্চিত ছিল রেজ়াউল রূপাঞ্জনার সম্পর্ক। অভিনেত্রী বলতেন, রেজ়াউলই তাঁর শক্তি। তবে দীর্ঘস্থায়ী হয়নি রূপাঞ্জনা ও রেজ়াউলের সম্পর্ক ও বিবাহ। রূপাঞ্জনা অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই রেজ়াউলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। বিয়ের পরে ধর্ম পরিবর্তন করেননি রূপাঞ্জনা, মেনে চলতেন হিন্দু ধর্মের সমস্ত রীতিনীতিই। অবশেষে, ১০ বছর পরে, ২০২৭ সালে রূপাঞ্জনা ও রেজ়াউলের আইনি বিচ্ছেদ হয়ে যায়।  রূপাঞ্জনার সেই সম্পর্ক এখন অতীত। এখন রাতুলের সঙ্গেই নতুন সংসার, নতুন জীবন তাঁর। ছেলে রিয়ানও থাকে রূপাঞ্জনার সঙ্গেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUPANJANA MITRA (@rupanjanamitra_official)

আরও পড়ুন: Mimi Chakraborty on Rituparno Ghosh: 'শাড়ি পরতে শিখিয়েছিলেন ঋতুদা, খেয়াল রাখতেন পুপের খুঁটিনাটি', স্মৃতিচারণায় মিমি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget