এক্সপ্লোর

Sabyasachi Chowdhury: মহড়ার সুযোগ না পেয়েই প্রথম মঞ্চাভিনয়, কেমন হল সব্যসাচীর একক নাটক?

Sabyasachi Chowdhury Exclusive: নিনাদ সমাদ্দারের আহবানে, এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সব্যসাচী। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা বলছেন...

কলকাতা: ছোটপর্দায় যিনি বার বার মানুষের মন জয় করেছেন ঐতিহাসিক চরিত্রে, সেই অভিনেতা এবার মঞ্চে, লেখকের ভূমিকায়! বাংলা নয়, ইংরাজি থিয়েটারে। তবে এই থিয়েটারে কোনও মহড়ার সুযোগ নেই। একেবারে মঞ্চে গিয়ে চিত্রনাট্য পাবেন অভিনেতা আর সঙ্গে সঙ্গেই শুরু করে দিতে হবে অভিনয়। মঞ্চে থাকবেন তিনি একাই! একেবারে অন্যভূমিকায় দর্শকদের কাছে, এমনকি নিজের কাছেও ধরা দিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। 

তাহলে বিষয়টা একটু খুলেই বলা যাক। নাসিম সোলেইমানপুর (Nassim Soleimanpour) নামের এক ইরানী লেখকের লেখা নাটক হোয়াইট ব়্যাবিট, রেড ব়্যাবিট (White Rabbit Red Rabbit)। এই বছর তাঁর এই গল্প নিয়েই প্রত্যেক বছর এই উদ্যোগটি নেওয়া হয়। কিন্তু গত ১৩ বছর ধরে এই লেখকের এই নাটকটিকেই বেছে নেওয়া হয়েছে মঞ্চস্থ করার জন্য। কেবল তাঁর নাটক নিয়েই ৩০টিরও বেশি দেশে চলে ৩ দিন ব্যাপী এই উদ্যোগ। এই উদ্যোগের বিশেষত্ব হল, একটি চিত্রনাট্যে, একজন অভিনেতা মাত্র একবারই অভিনয় করতে পারবেন। চিত্রনাট্য জেনে গেলে তাঁকে দ্বিতীয়বার অভিনয়ের সুযোগ দেওয়া হয় না। দর্শকদের সামনেই অভিনেতাকে চিত্রনাট্য দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে তিনি শুরু করেন অভিনয়। মধ্যে দর্শকাসন থেকে কিছু দর্শকদের মঞ্চে আহবান জানিয়ে তাঁদের সঙ্গে কথোপকথনের বিষয়ও থাকে। এই অনুষ্ঠানে অভিনেতার কোনও বিশেষ কস্টিউম থাকে না এবং মঞ্চে একাই থাকেন তিনি। 

আরও পড়ুন: Roktobeej: মনিটরে চোখ নন্দিতা, শিবপ্রসাদ, অরিত্রর, শুরু হল 'রক্তবীজ' বপন

নিনাদ সমাদ্দারের আহবানে, এই উদ্যোগে অংশ নিয়েছিলেন সব্যসাচী। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা বলছেন, 'আমার থিয়েটারে ঝোঁক থাকলেও মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা নেই। ফলে আমার কাছে এমনিই বিষয়টা বেশ চ্যালেঞ্জিং। তার ওপর মহড়ার সুযোগ থাকবে না, চিত্রনাট্যও জানতে পারব না, সব মিলিয়ে একটু ভয়ই করছিল। কিন্তু তারপরে নতুন একটা অভিজ্ঞতা হবে সেই আশায় কাজটা করে ফেললাম। ভীষণ অন্যরকম একটা অভিজ্ঞতা হল। ৩০টারও বেশি দেশে একই সময় এই উৎসবটা হয়। বহু সময় বহু গুণী মানুষ এতে অংশ নিয়েছেন। আমি মঞ্চের লোক নই, তারপরেও সাহস করলাম। মঞ্চে অবশ্য দেখলাম, আমি প্রথমবার অভিনয় করলেও অনেকেই এই উদ্যোগের সঙ্গে বেশ পরিচিত।'


Sabyasachi Chowdhury: মহড়ার সুযোগ না পেয়েই প্রথম মঞ্চাভিনয়, কেমন হল সব্যসাচীর একক নাটক?

প্রসঙ্গত, এই উৎসবের সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরাই কাজটা করেন পারিশ্রমিকহীনভাবে। এমনকি অভিনেতা অভিনেত্রীরাও। যে অর্থ উপার্জন হয় তা বিলিয়ে দেওয়া হয় সামাজিক কাজের জন্য। Anubha Fatehpuria-র পদাতিকে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান সম্পর্কে নিনাদ বলছেন, 'আমি সব্যসাচীকে কেবল শো-এর একটা নিয়মাবলি পাঠিয়েছিলাম। চিত্রনাট্য পেয়েছে একেবারে মঞ্চেই। ১৩ বছর ধরে এটা চলে আসছে। কলকাতায় কাকে এই অভিনয়ের অফার দেব সেটা ভাবতেই আমার মাথায় প্রথম যে নামগুলি এসেছিল, তাঁদের মধ্যে সব্যসাচী অন্যতম। এমন একজন অভিনেতাকে দরকার ছিল যে সাহস করে এই চ্যালেঞ্জটা নিতে পারে। শো-এর শেষে সব্যসাচীকে দেখে মনে হচ্ছিল, শুধু অভিনয় নয়, ওঁর সম্মান রয়েছে নাটকটার প্রতি। প্রাণ ঢেলে ও অভিনয় করেছে।'

প্রথমে পশ্চিমবঙ্গে এই উদ্যোগটি প্রযোজনা করেছিল TUTP। করোনা পরবর্তী সময়ে প্রযোজনা দায়িত্বে রয়েছেন QTP।

 

Sabyasachi Chowdhury: মহড়ার সুযোগ না পেয়েই প্রথম মঞ্চাভিনয়, কেমন হল সব্যসাচীর একক নাটক?

অন্যদিকে, আপাতত নতুন ধারাবাহিক রামপ্রসাদের শ্যুটিংয়ে ব্যস্ত সব্যসাচী। এই ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন তিনি।


Sabyasachi Chowdhury: মহড়ার সুযোগ না পেয়েই প্রথম মঞ্চাভিনয়, কেমন হল সব্যসাচীর একক নাটক?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget