এক্সপ্লোর

পুজোয় ঐন্দ্রিলাকে নিয়ে হাজারদুয়ারিতে সব্যসাচী, ভাগ করলেন অনবদ্য এক অভিজ্ঞতার গল্প

সবাই যখন মহানগরের পুজোয় আলো মাখতে ব্যস্ত, তখন প্রেমিকাকে আগলে শহর থেকে অনেক দূরে পাড়ি দিয়েছিলেন তিনি। বহরমপুর। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অন্যরকম এক পুজো উদযাপনের ছবি।

কলকাতা: সবাই যখন মহানগরের পুজোয় আলো মাখতে ব্যস্ত, তখন প্রেমিকাকে আগলে শহর থেকে অনেক দূরে পাড়ি দিয়েছিলেন তিনি। বহরমপুর। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অন্যরকম এক পুজো উদযাপনের ছবি। অভিনেতা সব্যসাচী চৌধুরীর ফেসবুক পেজ থেকে হদিশ মিলল প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে পুজো কাটানোর অভিজ্ঞতা।

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট দিয়ে ঐন্দ্রিলা ও নিজের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সব্যসাচী লিখছেন, 'অনেক বছর পর বেশ অন্যরকম পুজো দেখলাম। গত কয়েক বছর ধরে আমি পুজোতে কলকাতায় থাকতাম না, ইচ্ছা করতো না, পুজোর ছুটি পেলেই মোটরসাইকেল নিয়ে পাড়ি দিতাম দূরদূরান্তে। এই বছর আমি কোথাও যাইনি। তবে অষ্টমীর ভোররাতে দুচাকার মায়া ত্যাগ করে চারচাকা নিয়ে কলকাতা ছেড়েছিলাম, গন্তব্য বহরমপুর। প্রসঙ্গত বলি, ঐন্দ্রিলার পৈতৃক ভিটে বহরমপুরে, এই শহরেই ওর বেড়ে ওঠা, তাই ওর কল্যানেই এই বছর পুজোতে আমার বহরমপুরে আগমন।

আমি এই প্রথমবার এখানে এলাম, তবে বহরমপুরের মাটিতে পা দিয়েই বুঝলাম, এই মাটির হৃদ্যতা আলাদা। গাড়ি থেকে নামার সাথে সাথে পাড়ার পূজামণ্ডপ থেকে লোকজন ছুটে এলো ওর খবর নিতে, ভোগ খাওয়ানোর জন্য ঝুলোঝুলি, টিফিন বক্সে করে খিচুড়ি, পোলাও, আলুরদম, চাটনি সাজিয়ে বাড়িতে পাঠিয়ে দিলো। পাড়ার পুজোখানি ছোট্ট বটে কিন্তু আবেগে ভরপুর। সবার আগে দৌড়ে এসেছিলো গোপাল বা গেপু, ঐন্দ্রিলার ছোটবেলার খেলার সাথী। গোপাল আমার পূর্বপরিচিত, ঐন্দ্রিলাকে বিশ্রাম নিতে বাড়িতে পাঠিয়ে আমরা দুজন বেরোলাম ঘুরতে।'
 
এখানেই শেষ নয়, বহরমপুরে হওয়া একটা ছোট্ট ঘটনার কথা ভাগ করে নিলেন সব্যসাচী। তিনি লিখছেন, 'ঐন্দ্রিলা আর গোপালকে নিয়ে হাজারদুয়ারি গিয়েছিলাম। তখন অবশ্য বন্ধ হবার মুখে। ওই বিশাল স্থাপত্যের সামনে দাঁড়িয়ে নিজেকে বড় তুচ্ছ মনে হয়। সূর্য ডুবেছে অনেকক্ষণ হলো, আকাশে তখন অস্তরাগ। মদিনা মসজিদের আজানের ধ্বনিতে আকাশ মুখরিত, এদিকে হিজাব পরিহিত মুসলমান পরিবার, দল বেঁধে দুগ্গাপুজো দেখতে যাচ্ছে। তারই মধ্যে থেকে হঠাৎ একজন হুমড়ি খেয়ে এসে আমায় প্রণাম করে বললো “ ভাইয়া আমি মুসলমান, কিন্তু আমি আর আব্বাজান রাতে বামাখ্যাপা না দেখে খেতে বসি না। পায়ে হাত ঠেকালাম ভাইয়া, কিছু মনে করবেন না।” গলার কাছটা কেমন দলা পাকিয়ে এলো আমার। জড়িয়ে ধরলাম মুসলমান ভাইটিকে।
এইটুকুই তো পুজো। বাকি সব আড়ম্বর মাত্র।' (অপরিবর্তিত)
 
প্রসঙ্গত, সাধক বামাক্ষ্যাপা ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন সব্যসাচী।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget