এক্সপ্লোর

Srabanti Chatterjee: 'সাদা রঙের পৃথিবী'-র জন্য রঙিন আয়োজন, শ্রাবন্তী এবার নিজেই নিজের প্রতিপক্ষ!

Srabanti Chatterjee: এই ছবির প্রেক্ষাপট বেনারস। বেনারসের একটি নারীপাচার চক্রকে নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। কিভাবে সেই চক্র কাজ করে, কিভাবে সেখানে এসে মেয়েরা হারিয়ে যায়.. সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে

কলকাতা: যাদের পৃথিবীতে কেবল পড়ে থাকে সাদা রঙ.. এই ছবির গল্প যেন তাঁদের নিয়েই। তবে কেবল মনখারাপ বা দুঃখ নয়... এই গল্প প্রতিবাদের, লড়াইয়ের, জীবন খুঁজে নেওয়ার। মুক্তি পেল, পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'-র ট্রেলার। 

এই ছবি মূলত একাধিক তারকাকে নিয়ে। এর আগেও রাজর্ষি Ensemble cast নিয়ে ছবি করেছেন, তবে এই ছবিতে আকর্ষণ রয়েছে অনেকগুলি। তার মধ্যে মূল হল, দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। এছাড়াও, 'সাদা রঙের পৃথিবী' (Sada Ronger Prithibi)-তে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে ।  ছবির মুখ্যভূমিকায় ও দ্বৈতচরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । এছাড়াও থাকছেন, সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), অরিন্দম শীল (Arindam Sil), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobrojo Mukherjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), রিচা শর্মা (Richa Sharma), দেবলীনা কুমার (Devlina Kumar), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallick Banerjee), ঈশান মজুমদার (Isaan Majumdar), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Anannya Banerjee), দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী গুহ রায়, ঐন্দ্রিলা বসু, অনুরাধা চৌধুরী, তথাগত চৌধুরী ও অন্যান্যরা । 

এই ছবির প্রেক্ষাপট বেনারস। বেনারসের একটি নারীপাচার চক্রকে নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। কিভাবে সেই চক্র কাজ করে, কিভাবে সেখানে এসে মেয়েরা হারিয়ে যায়.. সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে। ট্রেলারে একদিকে যেমন ফুটে উঠেছে বিধবাদের ওপর নিয়ম-নীতির দমবন্ধ করা পরিস্থিতির কথা, তেমনই উঠে এসেছে এক চক্রের কথা। অরিন্দম শীলকেও দেখা যাবে নেতিবাচক চরিত্রে। 

এই গল্প একটি আশ্রম নিয়ে। সেখানে বিধবাদের আশ্রয় দেওয়ার আড়ালে চলতে থাকে নারীপাচার । এই চক্রের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত শ্রাবন্তীর একটি চরিত্র ভবানী। এই চরিত্রটি নেতিবাচক। অন্যদিকে অন্য আরেকটি চরিত্র, শিবানী, তাঁর চরিত্রটি ইতিবাচক। সৌরসেনীর চরিত্রের নাম অলক্ষী। সেই প্রথম ফাঁস করে এই আশ্রমের অভ্যন্তরে হওয়া সব নারীপাচার চক্রের । 

এই ছবির ট্রেলার মুক্তিতে কার্যত চাঁদের হাট বসেছিল শহরের একটি প্রেক্ষাগৃহে। হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। লাল পোশাকে নজর কাড়েন শ্রাবন্তী। হাজির ছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্রও। এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raajhorshee De (@raajhorsheede)

আরও পড়ুন: Rukmini Maitra: বিদ্যুতের সঙ্গে রুক্মিণীর আইটেম নম্বর, ঝলক প্রকাশ্য়ে আসতেই অনুরাগীদের মুখে দেবের নাম!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget