এক্সপ্লোর

Rukmini Maitra: বিদ্যুতের সঙ্গে রুক্মিণীর আইটেম নম্বর, ঝলক প্রকাশ্য়ে আসতেই অনুরাগীদের মুখে দেবের নাম!

Vidyut Jammwal and Rukmini Maitra: জমাটি এই গানে এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করেছেন রুক্মিণী। গানটির নাম 'রম রম'।

কলকাতা: তিনি যে ফের বলিউডে কাজ করতেন, সেই খবর আগেই এবিপি লাইভকে (ABP Live) দিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর এবার, প্রকাশ্যে এল বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jammwal) নতুন ছবির গানের ঝলক। সেই গানের , বলি তারকার সঙ্গে নজর কাড়লেন রুক্মিণী। 

সামনেই মুক্তি পাচ্ছে বিদ্যুতের প্রযোজিত ও অভিনীত ছবি 'ক্র্যাক' (Crakk)। সেই ছবিতে, একটি গানে দেখা যাবে রুক্মিণীকে। জমাটি এই গানে এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করেছেন রুক্মিণী। গানটির নাম 'রম রম' (Rom Rom)। এই গানের ঝলক দেখে, অনেকে দেব-এর প্রসঙ্গ টেনে মজা করেছেন, অনেকেই আবার প্রশংসা করেছেন অভিনেত্রীর। 

এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে এই গানের বিষয়ে রুক্মিণী বলেছিলেন, 'সনক-এ কাজ করার সময় থেকে বিদ্যুতের সঙ্গে একটা খুব ভাল বন্ধুত্ব তৈরি হয়েছিল। ও আমার পরিবারের মতোই হয়ে গিয়েছে। ও নতুন ছবি করছে, 'ক্র্যাক'। নিজের প্রযোজনাতেই। বিদ্যুতের সঙ্গে, নোরা ফতেহি (Nora Fatehi) রয়েছেন ছবিটায়। আমি অতিথি শিল্পী হিসেবে থাকব। বিদ্যুৎই জানিয়েছিল, একটা গান ও শ্যুট করতে চায় আমার সঙ্গে। না করিনি। বিদ্যুৎ অবশ্য দিন দুয়েকের সময় চেয়েছিল। আমার 'টেক্কা'-র শ্যুটিং চলছিল, ফলে মাত্র ১ বেলার ছুটি পেয়েছিলাম। তাতেই গানের শ্যুটিংটা শেষ করলাম। বলিউডের এমসি স্কোয়্যার ও গণেশ আচার্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। সব মিলিয়ে মনে রাখার মতো একটা কাজ। বিদ্যুতের সঙ্গে কাজ করতে সবসময়েই ভাল লাগে। ছবিতে নিজের চরিত্রেই দেখা যাবে আমাকে। রুক্মিণী মৈত্র।' ২৩ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। 

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায় আপাতত কলকাতায় চলছে রুক্মিণীর নতুন ছবির শ্যুটিং। 'টেক্কা'। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির লুক। সেই লুকের মধ্যে নজর কেড়েছেন রুক্মিণী। ছোট চুল, গায়ে চামড়ার জ্যাকেট, চোখে-মুখে রুক্ষতা। এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Bashabdutta: প্রথমবার ওয়েব সিরিজে বাসবদত্তা-রেজওয়ান, আসছে 'শক্তিরূপেণ'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget