এক্সপ্লোর

রেটিং মাত্র ১.২, দর্শকদের মন জয়ে ব্যর্থ সড়ক ২

গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি।

মুম্বই: ২১ বছর পর পরিচালনায় ফিরেছেন মহেশ ভট্ট। সড়ক ছবির সিক্যোয়েল ‘সড়ক ২’-এর হাত ধরে। গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। তারপর থেকেই টপ ট্রেন্ড। টুইটারে ‘হ্যাশট্যাগথ্রিলডবাইসড়কটু’-তে প্রতিক্রিয়া জানিয়েছেন বহু দর্শক। তবে ছবি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড থাকলেও, দর্শকদের মন জয় করতে পারেনি এই সিক্যোয়েল। আইএমবিডি-র তালিকায় রেটিং একেবারে নীচের দিকে। ১০-এর মধ্যে মাত্র ১.২ পেয়েছে ছবিটি। আলিয়া ভট্টের প্রতিশোধ নেওয়ার কাহিনী ঘিরে ছবি আবর্তিত হয়েছে। তাঁকে সাহায্য করেছেন সঞ্জয় দত্ত। ১৯৯১ সালের সড়ক ছবিতে ট্যাক্সি চালকের ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত। গডম্যানের চরিত্রে এই ছবিতে দেখা যাবে মকরন্দ দেশপাণ্ডে। আলিয়ার প্রেমিকের চরিত্রে রয়েছেন আদিত্য রায় কপূর। ছবিতে রয়েছেন মহেশ ভট্টের বড় মেয়ে পূজা ভট্টও। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে যীশু সেনগুপ্ত। ১২ অগস্ট ছবিটির ট্রেলর মুক্তি পায়। সেটিও বিশ্বের সবচেয়ে অপছন্দের ভিডিও তালিকায় তৃতীয় স্থানে জায়গা পায়। ছবি মুক্তির আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের গাওয়া তুম সে হি পোস্ট করেন আলিয়া। কিন্তু সেই গানটিও দর্শকদের রোষানলে থেকে বাদ পড়েনি। ৩২ হাজারের বেশি ডিসলাইক পায় গানটি। লাইকের সংখ্যা ছিল মাত্র ১৭ হাজার। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই ভট্ট পরিবারের একাধিক সদস্যকে ট্রোলড হতে হয়েছে। এমনকি পূজা, আলিয়াকে খুন-ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই হুমকি পাওয়ার পর নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দেন পূজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget