এক্সপ্লোর

Saif Ali Khan: পরোটা খেতেই পুলিশের জালে! সেফের হামলাকারীকে ধরিয়ে দিল Google Pay!

Saif’s Attacker Arrest: ৭০ ঘন্টার তল্লাশিতে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সেফের হামলাকারী। যদিও তাঁকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে মুম্বই পুলিশকে।

মুম্বই: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। পুলিশের চোখে ধুলো দিতে কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস, বারবার নাম বদল করে পালিয়ে বেড়াচ্ছিল বছর তিরিশের শরিফুল। ৭০ ঘন্টার তল্লাশিতে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সেফের হামলাকারী। যদিও তাঁকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে মুম্বই পুলিশকে। অবশেষে জি পে (G Pay) ধরিয়ে দিয়েছে তাঁকে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, ওয়ারলির সেঞ্চুরি মিলের কাছে একটি স্টলে পরোটা এবং জলের বোতল কেনেন অভিযুক্ত। Google Pay (G Pay) এর মাধ্যমে করা একটি UPI লেনদেনই পুলিশের নজরে আসে সে। এরপর চলতে থাকে তল্লাশি। থানের ওই এলাকায় একপাক দিয়ে বেরিয়েও আসে পুলিশ। হঠাৎই টর্চের আলোতে দেখা যায় মাটিতে কেউ ঘুমাচ্ছে। একজন অফিসার কাছে যেতেই উঠে দৌড়তে শুরু করে সে এরপর আর বুঝতে দেরি হয়নি পুলিশের।  

মুম্বই পুলিশের তরফে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলা হয়, "প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত বলেছিল যে টিভি এবং ইউটিউবে তার ছবিগুলি ফ্ল্যাশ হওয়ার পরে, সে ভয় পেয়ে থানে পালিয়ে গিয়েছিল কারণ সে সেখানে একটি বারে কাজ করেছিল এবং এলাকাটি তার হাতের মুঠোয় ছিল।" এর আগে, বান্দ্রা রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজ ট্র্যাক করার পরে এবং দাদার স্টেশনের বাইরে একটি দোকানে তাকে ট্রেস করার পরে পুলিশ সন্দেহভাজন ব্যক্তির উপর নজর রাখতে শুরু করে। এরপর সে একটি মোবাইল কভারও কেনে। তারপর ওয়ারলি চলে যায়। 

আরও পড়ুন, ক্ষতবিক্ষত মুখ, ঠোঁটে রক্ত, চোখে কালশিটে! সেফের 'আক্রান্ত' ছবি ভাইরাল! আদৌ কি সত্যি?

পুলিশ ওয়ারলি এলাকায় ফুটেজ স্ক্যান করতে শুরু করলে তাঁকে সেঞ্চুরি মিলের কাছে একটি স্টলে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে। ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা তল্লাশি করতেই মেলেই খোঁজ। পরোটা বিক্রেতাও নিশ্চিত করেন। সেখান থেকেই মেলে জি পে দিয়ে মেলে ফোন নম্বর। যদিও শনিবার রাত ১০টার দিকে তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। ততক্ষণে অবশ্য তার লোকেশন ট্র্যাক করে ফেলে পুলিশ। 

শনিবার মধ্যরাতে, সেফ আলি খানের বান্দ্রার বাড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে, থানের এক শ্রমিক বস্তি থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, অভিযুক্তর নাম মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ, বয়স ৩০। তদন্তে যেটুকু উঠে এসেছে, অভিযুক্ত চুরির উদ্দেশেই ঘরে ঢুকেছিল।

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget