এক্সপ্লোর

Bigg Boss 16: চলতি সপ্তাহে 'বিগ বস' থেকে বেরিয়ে যাবে কে?

Bigg Boss 16 Updates: সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই দুজন প্রতিযোগীর নাম সামনে আসছে। যাঁরা চলতি সপ্তাহে এলিমিনেট হয়ে যেতে পারেন শো থেকে।

মুম্বই: জমে উঠেছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। তারকা প্রতিযোগীদের নিয়ে শুরু হয়ে গিয়েছে 'বিগ বস সিজন ১৬' (Bigg Boss 16)। প্রথম সপ্তাহে কোনও প্রতিযোগী এলিমিনেট হননি। কিন্তু এই সপ্তাহে আর রেহাই নেই। কোনও এক প্রতিযোগীকে বেরিয়ে যেতে হবে। কিন্তু কোন প্রতিযোগী বেরিয়ে যেতে চলেছেন এই সপ্তাহে 'বিগ বস'-এর ঘর থেকে? সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই দুজন প্রতিযোগীর নাম সামনে আসছে। যাঁরা চলতি সপ্তাহে এলিমিনেট হয়ে যেতে পারেন শো থেকে।

শনিবার 'বিগ বস'-এর ঘর থেকে এলিমিনেট হয়ে যাবেন কোন প্রতিযোগী?

 সাজিদ খান, গৌতম ভিজ, সুম্বুল টাকির, শালিন ভানোত, টিনা দত্ত, সৃজিতা দে, আব্বু রজিক, প্রিয়ঙ্কা চাহার, অঙ্কিত, সৌন্দর্য, অর্চনা গৌতম, গোরী নাগোরি, এম সি স্ট্যান এবং আরও বেশ কয়েকজন প্রতিযোগী ইতিমধ্যেই 'বিগ বস'-এর ঘরে হইচই ফেলে দিয়েছেন। রোজই তাঁদের রসায়ন থেকে কোনও বিষয়ে মতভেদ নিয়ে গরমাগরম পরিস্থিতি তৈরি হচ্ছে। আর তাতেই চড়চড়িয়ে টিআরপি বাড়ছে এই শোয়ের। কিন্তু কোন সেই প্রতিযোগী, যিনি চলতি সিজনে প্রথম এলিমিনেট হতে চলেছেন? বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি সিজন 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে আসছে দুজনের নাম। তাঁরা হলেন সাজিদ খান (Sajid Khan) এবং সৃজিতা দে (Sreejita Dey)। কোনও সূত্রে দাবি করা হচ্ছে, 'হাউজফুল' পরিচালত সাজিদ খান এই সপ্তাহে 'বিগ বস'-এর ঘর থেকে এলিমিনেট হয়ে যেতে পারেন। আবার কোনও সূত্রে দাবি করা হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে শনিবার বাদ পড়তে পারেন। যদিও সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে এমন কোনও আভাস দেওয়া হয়নি এখনও পর্যন্ত। অফিশিয়ালি এখনও পর্যন্ত জানা যায়নি কে বাদ পড়তে পারেন চলতি সপ্তাহে। 

আরও পড়ুন - Cartoon Network: কেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং RIP কার্টুন নেটওয়ার্ক?

অন্যদিকে, 'বিগ বস'-এর ঘরের প্রতিযোগী সাজিদ খানকে ঘিরে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তিনি এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করার পর থেকে তাঁর বিরুদ্ধে ওঠা মি টু মুভমেন্ট নিয়ে ফের আলোচনা হচ্ছে। যে অভিনেত্রীরা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, তাঁরা ফের একে একে সরব হচ্ছেন। মন্দারা করিমি থেকে শার্লিন চোপড়া কিংবা উরফি জাভেদ অসন্তোষ প্রকাশ করেছেন সাজিদ খানের 'বিগ বস'-এ অংশগ্রহণ করা নিয়ে। তবে, বলিউড পরিচালকের পাশে দাঁড়িয়েছেন রাখী সাওয়ান্ত। তিনি বলেছেন যে, গত চার বছর ধরে কোনও কাজ পাননি। আর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও এখনও প্রমাণিত হয়নি। তাই যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হচ্ছে, তিনি সাজিদ খানের পাশে থাকবেন। গোটা দুনিয়া একদিকে চলে গেলও তিনি সমর্থন করে যাবেন।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget