এক্সপ্লোর

Salman Khan Firing Case: সলমনের হয়ে বিষ্ণোই দলের কাছে 'ক্ষমা' চাইলেন প্রাক্তন প্রেমিকা সোমি আলি

Salman Khan: ১৪ এপ্রিল, ২ ব্যক্তি সলমন খানের বাসস্থান মুম্বইয়ে বান্দ্রার 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট' লক্ষ্য করে গুলি চালায়। লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোই এই ঘটনার 'কৃতীত্ব' নিজের ওপর নিয়ে নেন।

নয়াদিল্লি: সম্প্রতি বলিউডের তারকা অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর খবরে অনেকেই ভীত। তাঁর পরিবার ও অনুরাগীদের আতঙ্কিত করেছে এই ঘটনা। সলমনের একাধিক ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনার পর তাঁর সঙ্গে মুম্বইয়ের বাড়িতে দেখা করে এসেছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Soy Ali) যিনি অভিনেতার সুরক্ষা প্রসঙ্গে তাঁর শঙ্কার কথা জানিয়েছেন। 

সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি, পাশে পেলেন প্রাক্তন সোমি আলিকে

সম্প্রতি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সোমি আলি তাঁর আশঙ্কা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন তাঁদের অতীত যাই থাকুক না কেন, কারও জন্যই তিনি এমন সাংঘাতিক অভিজ্ঞতার কামনা করবেন না। তিনি বলেন, 'উনি (সলমন খান) যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন সেটা আমি আমার শত্রুর জন্যও কামনা করব না। সমস্ত কথার পরেও, কারও সঙ্গে এমন হওয়া উচিত নয়। ওঁর সঙ্গে আমার প্রার্থনা রয়েছে। যাই হয়ে থাকুক না কেন, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি চাইব না কারও সঙ্গে এমন হোক, সেটা সলমন হোক, শাহরুখ হোক বা আমার প্রতিবেশী হোক।' তিনি বলেন, 'ও এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা ওঁর প্রাপ্য নয়।'

সলমন খানের পাশে দাঁড়িয়ে সোমি আলি বিষ্ণোই গোষ্ঠীর কাছে ক্ষমাও চান এই বলে যে তারকা অভিনেতার ১৯৯৮ সালে আরও খানিক বয়স কম ছিল। তিনি বলেন, 'কারও জীবন নিয়ে নেওয়া কোনও মতেই গ্রহণযোগ্য নয়, সেটা সলমন হোন বা কোনও সাধারণ মানুষ। যদি আপনি ন্যায় চান, তাহলে আপনার আদালতে যাওয়া উচিত। আমি বিষ্ণোই দলের কাছে অনুরোধ করব যে সলমন খানকে আক্রমণ করলে কৃষ্ণসার হরিণটি ফিরে আসবে না।' তিনি আরও বলেন, 'আমার সঙ্গে যা হয়েছে তা বদলানো যাবে না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি নিজের সঙ্গে সমঝোতা করে নিয়েছি। আমার জীবন এখন পুরোপুরি 'আর কান্না নয়'-এর প্রতি নিবেদিত।' সোমি আলি এও উল্লেখ করেন যে শিকারের বিরুদ্ধে তিনি নিজেও।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ! আইনি নোটিস করিনা কপূর খানের বিরুদ্ধে

ঠিক কী ঘটেছিল?

গত ১৪ এপ্রিল, দুই ব্যক্তি সলমন খানের বাসস্থান মুম্বইয়ে বান্দ্রার 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট' লক্ষ্য করে গুলি চালায়। লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোই এই ঘটনার 'কৃতীত্ব' নিজের ওপর নিয়ে নেন ফেসবুক পোস্টের মাধ্যমে যা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে করা হয়। এরপর থেকে ওই ঘটনায় সংযোগ থাকার জন্য ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুও হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget