এক্সপ্লোর

Salman Khan in Kolkata: কাল কলকাতায় সলমন খান, ইস্টবেঙ্গল তাঁবুতে জমকালো অনুষ্ঠানে মাতাবেন শহরবাসীকে

Salman Khan: আগামীকাল তিলোত্তমায় আসছেন বলিউডের ভাইজান।

কলকাতা: তিলোত্তমার বুকে পা রাখতে চলেছেন বলিউডের ভাইজান। আগামীকাল অর্থাৎ শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে রয়েছে তাঁর জমকালো অনুষ্ঠান। শুধু তিনিই নন। সলমনের পাশাপাশি এই অনুষ্ঠানের দেখতে পাওয়া যাবে জ্য়াকলিন ফার্নান্ডেজকে। থাকবেন অভিনেতা ও নৃত্য়শিল্পী প্রভুদেবাকেও। এছাড়া দেখা মিলবে একাধিক বিটাউন সেলিব্রিটির। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্য়েই শহরে এসে পৌঁছেছেন অভিনেত্রী জ্য়াকলিন। 

জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে পৌঁছনোর আগে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সলমন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি আগে অনেকবার শুনেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা ভাইজানের অনেকদিনের। সূত্রের খবর অনুযায়ী, রসগোল্লা, মিষ্টি দই দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হবে অভিনেতাকে।

প্রসঙ্গত, দেশজুড়ে আপাতত 'দাবাং ট্যুর' সারছেন সলমন খান। এর আগেই কনসার্টের ব্যাপারে নিশ্চিত করেছিলেন তিনি, তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ব্যাপারে এতদিনে নিশ্চিত হওয়া গেল। 

আরও পড়ুন...

Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?

কুণাল ঘোষ গতকাল ট্যুইট করে লেখেন, '১৩.৫.২৩ তারিখে কলকাতায় অভিনেতা সলমন খান যাবেন মুখ্যমন্ত্রী বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে। তারপর তিনি ইস্টবেঙ্গল মাঠে মেগা অনুষ্ঠানে পারফর্ম করবেন।' প্রসঙ্গত, অভিনেতা জানিয়েছিলেন তিনি ইস্টবেঙ্গল মাঠে ১৩ তারিখ অনুষ্ঠান করবেন। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। একের পর এক নাচের গান ও মনোরঞ্জক অনুষ্ঠানে অপেক্ষায় অনুরাগীরা। 

অন্যদিকে, সম্প্রতি অভিনেতা সলমন খানকে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বই পুলিশ। রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন হরিয়ানার মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র, যিনি যুক্তরাজ্যে অধ্যয়নরত। ওই ব্যক্তি মার্চ মাসে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে অভিনেতাকে হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন...

Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

উল্লেখ্য়, মার্চে, সলমন খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল। সম্প্রতি একটি শোয়ে এসে সলমন খান বলেছিলেন, 'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়।  আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।'

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget