এক্সপ্লোর

Salman Khan: একসময় নিজের হাতে বাথরুমও পরিষ্কার করতে হয়েছিল, এতদিন পর খোলসা করলেন সলমন

'নিজের কাজ নিজে করতেই আমি অভ্য়স্ত', বললেন সলমন খান।

কলকাতা:  তিনি বলিউডের ভাইজান। প্রেক্ষাগৃহে তাঁর ছবি মানেই ভক্তদের লম্বা লাইন। কথা বলছি সলমন খানের (Salman Khan)। সম্প্রতি নিজের জীবনের বেশকিছু অভিজ্ঞতার কথা শেয়ার করে আবার খবরের শিরোনামে উঠে এলেন 'বজরঙ্গি ভাইজান'। অভিনেতা জানান তাঁর কাছে কোনও কাজই ছোট নয়। সব কাজকেই সমান গুরুত্ব দিয়ে দেখেন তিনি।

বিগ বস OTT 2-এ ঘরদোর পরিচ্ছন্ন রাখার জন্য় পূজা ভট্টের (Puja Bhatt) ভূয়সী প্রশংসা করে সলমন বলেন, বোর্ডিং স্কুলে থাকার সময় এমনতি জেলে থাকার সময়ও তিনি নিজের হাতে বাথরুম পরিষ্কার করতেন। তিনি আরও বলেন, 'নিজের কাজ নিজে করতেই আমি অভ্য়স্ত।'

আরও পড়ুন...

ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিনে মঞ্চ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন সলমন খান (Salman Khan)। আর এভাবেই তিনি নিজস্ব ঢঙে দেশবাসীকে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ছবির ক্য়াপশানে অভিনেতা লেখেন, 'সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।' এই ছবি পোস্ট করার পরই বইতে থাকে কমেন্টের বন্য়া।"শুভ স্বাধীনতা দিবস," একজন ভক্ত মন্তব্য করেছেন। আরেক ভক্ত লিখেছেন, ‘জয় হিন্দ’।

উল্লেখ্য়, মনীশ শর্মার পরিচালনায় শীঘ্রই 'টাইগার ৩'-এ দেখা যাবে সলমন খানকে। সম্প্রতি,নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ভাইজান। লোহার বিমে হেলান দিয়ে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে দেখা গিয়েছিল তাঁকে। কাঁধে ব্যান্ডেজও নজরে পড়েছে সকলেন। 'টাইগার ৩'-এর শ্যুটিং সেট থেকেই যে ছবি পোস্ট করছেন তা তাঁর ক্যাপশনেই স্পষ্ট ছিল। 

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'যখন আপনি মনে করেন যে গোটা দুনিয়ার ভার আপনি নিজের কাঁধে নিয়ে রেখেছেন, তখন কাঁধ বলে দুনিয়া ছাড়ো, পাঁচ কিলোর ডাম্বেল তুলে দেখাও। টাইগার জখমি হ্যায়।'

প্রসঙ্গত, 'টাইগার জিন্দা হ্যায়'। সলমনের ছবির এটা অত্যন্ত জনপ্রিয় সংলাপ। ওইপোস্টে সেই কায়দায় অভিনেতা লিখলেন 'টাইগার জখমি হ্যায়', অর্থাৎ টাইগার এবার আহত। সূত্রের খবর, সলমন খান ও শাহরুখ খান (Shah Rukh Khan) এই ছবির জন্য একটি সিক্যোয়েন্সের শ্যুটিং সারছিলেন, সেই সময়েই আহত হন অভিনেতা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget