এক্সপ্লোর

Salman Khan Update: কার সঙ্গে সবথেকে বেশিদিন সম্পর্ক টিকেছে সলমন খানের?

সোমি আলি থেকে ঐশ্বর্য রাই কিংবা ক্যাটরিনা কাইফ বা সঙ্গীতা বিজলানির নাম উঠে আসে সলমন খানের সঙ্গে প্রেমের সম্পর্কের প্রসঙ্গে।

মুম্বই: অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারাও বহু সময়ে সলমন খানের (Salman Khan) কবে বিয়ে হবে, তা নিয়ে নানা সময়ে কথা বলে থাকেন। নিজের বিয়ে প্রসঙ্গে সলমন খানকেও নানা সময় কথা বলতে দেখা যায়। কখনও কখনও তিনি নিজেই নিজের বিয়ে নিয়ে হাসি মজা করেন। বলিউডের মোস্ট এলিজিব্যল ব্যাচেলার হিসেবে মনে করা হয় ভাইজানকে। তাঁর সম্পর্কের তালিকাও খুব একটা ছোট নয়। সোমি আলি থেকে ঐশ্বর্য রাই কিংবা ক্যাটরিনা কাইফ বা সঙ্গীতা বিজলানির নাম উঠে আসে সলমন খানের সঙ্গে প্রেমের সম্পর্কের প্রসঙ্গে। নায়িকাদের সঙ্গে পর্দায় এবং তাঁদের কারও কারও সঙ্গে বাস্তবেও প্রেমের সম্পর্ক থাকলেও তা বেশিদিন টেকেনি ভাইজানের। নানা কারণে তাঁদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এবার সলমন খান নিজেই জানালেন কার সঙ্গে তাঁর সম্পর্ক সবথেকে বেশিদিন টিকেছে।

আগামি ২রা অক্টোবর থেকে সম্প্রচারিত হতে চলেছে টেলিভিশনের সবথেকে জনপ্রিয় এবং পাশাপাশি বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। চলতি বছর 'বিগ বস সিজন ১৫' দেখতে চলেছেন দর্শকরা। সঞ্চালক হিসেবে এবারও থাকবেন বলিউডের ভাইজান সলমন খান। যদিও 'বিগ বস'-র শুরু থেকে সঞ্চালক হিসেবে দেখা যায়নি ভাইজানকে। কিন্তু প্রায় এক দশক হতে চলল 'বিগ বস' সঞ্চালনা করে আসছেন তিনি। তাই দর্শকরাও তাঁকে ছাড়া সম্ভাবত 'বিগ বস' রিয়েলিটি শোয়ের কথা ভাবতেও পারেন না। চলতি বছরও তার অন্যথা হচ্ছে না। প্রসঙ্গত, চলতি বছরে 'বিগ বস'-এও এসেছে টুইস্ট। যেহেতু ওটিটি প্র্যাটফর্ম বিশেষভাবে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে। তাই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বসেছিল বিগ বসের আসর। যদিও সেখানে সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। কিন্তু টেলিভিশনে কোনও পরিবর্তন হয়নি। সেখানে নান আদার দ্যান সলমন খানই রয়েছেন।

আরও পড়ুন - Rashmi Rocket Trailer: মুক্তি পেলো তাপসী পান্নু অভিনীত 'রশ্মি রকেট'-র ট্রেলার

বিগ বস শুদু হওয়ার আগে একটি বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন সলমন খান। সেখানে নিজে মুখেই জানালেন যে এত সম্পর্কের মধ্যে কার সঙ্গে তাঁর সবথেকে বেশিদিন সম্পর্ক টিকেছে। সলমন বললেন, 'আমার সম্পর্ক বিগ বসের সঙ্গে। এত সম্পর্কের মধ্যে যদি কারও সঙ্গে বেশিদিন সম্পর্ক টিকেছে, এমন প্রসঙ্গ হয়, তাহলে বলব, সবথেকে বেশিদিন আমার সম্পর্ক টিকেছে বিগ বসের সঙ্গে। আর অন্যান্য সম্পর্কগুলো প্রসঙ্গে কী বলব। ওসব প্রসঙ্গ ছেড়ে দেওয়া ভালো। কিন্তু বিগ বস আমার জীবনে একটা স্থায়িত্ব নিয়ে এসেছে। যখন চার মাস পর একটা সিজন শেষ হয়ে যায়। আমরা একে অপরের চোখের দিকে তাকাই না। কিন্তু আমরা একে অপরের সঙ্গে ফের এক হওয়ার অপেক্ষায় থাকি। এবার সম্ভাবত পাঁচ মাসের জন্য বিগ বস হতে চলেছে।'

আরও পড়ুন - Celebrities Update: 'অজুহাত খুঁজছিলাম ছবি পোস্ট করার', কার সঙ্গে ছবি পোস্ট করার অজুহাত খুঁজছেন অর্জুন কপূর?

তিনি আরও বলেন, 'এই শো আমি পছন্দ করি। অনেক কিছু শিখেছি আমি বিগ বস থেকে। যখনই আমি ধৈর্য হারিয়ে ফেলি, তখনই ফের ধৈর্য বজায় রাখার চেষ্টা করি। তাই বিগ বসের সঙ্গে আমার সম্পর্ক অন্য মাত্রার।'

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget