এক্সপ্লোর

Salman Khan: মাল্টিপ্লেক্সে টিকিটের চড়া দাম... আপনার সাহায্যে হাত বাড়াচ্ছেন সলমন খান!

Salman Khan News: সলমন টকিজ নাম দিয়ে একটি প্রেক্ষাগৃহের ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাঁর। যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটা কম দামে সিনেমা দেখতে পাবেন অনুরাগীরা

কলকাতা: এর আগেও তিনি সরব হয়েছেন মাল্টিপ্লেক্সের টিকিটের দাম নিয়ে। চড়া দামে যে সাধারণ মানুষ সিনেমা দেখতে আসতে পারছেন না অনুরাগীরা... সেই নিয়ে একাধিকবার মুখ খুলেছেন 'ভাইজান'। তবে এবার, সিনেমাহল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সলমন খান (Salman Khan)। তবে এই পরিকল্পনা নতুন নয়.. তিনি নাকি আগেও পরিকল্পনা করেছিলেন সিনেমাহলের ব্যবসা করার। তবে করোনার জন্য থমকে যায় সেই পরিকল্পনা।

সদ্য মুক্তি পেয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ছবি 'টাইগার ৩' (Tiger 3)। আর সেই ছবি নিয়ে কথা বলতে এসেই, নিজের নতুন পরিকল্পনার কথা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন সলমন। তিনি জানিয়েছেন, সলমন টকিজ নাম দিয়ে একটি প্রেক্ষাগৃহের ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাঁর। যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটা কম দামে সিনেমা দেখতে পাবেন অনুরাগীরা। সলমন আরও জানান, পরের বছরই তিনি চেষ্টা করবেন এই সিনেমাহলগুলি খুলে ফেলার। করোনার আগেই তাঁর পরিকল্পনা ছিল সিনেমা হল খোলার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা থমকে যায়। তবে এই কাজটি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সলমন জানিয়েছেন, ধীরে ধীরে হলেও এই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চান।

অন্যদিকে, বক্সঅফিসে সাফল্য পেয়েছে 'টাইগার ৩'। এই ছবির গল্পে দেখানো হচ্ছে, টাইগারের ছেলে বড় হয়ে গিয়েছে। এই ছবিতেও টাইগারের একটা মিশন রয়েছে যা তাকে শেষ করতেই হবে। তবে সেই মিশন ভারতের জন্য নয়, অন্য কারও জন্য। এই গল্প ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ৩০০ কোটির লক্ষ্যমাত্রা। এই ছবিটি ১৮৮.২৫ কোটি টাকা উপার্জন করেছে বৃহস্পতিবার। এই সাফল্যে ছবির নায়ক, অর্থাৎ সলমন খান বলছেন, 'আমি অ্যাকশন হিরো হওয়ার জন্য ভীষণ গর্ব অনুভব করি। মানুষ আমার এই অবতারকেই বারে বারে ভালবেসেছেন। যে ধাঁচের ছবি মানুষ ইদানিং একটু কমই দেখছেন, তেমন ছবিতে বারে বারে সাফল্য পাওয়া মুখের কথা নয়। সবসময় মাথায় রাখতে হবে, অ্যাকশন এবং গল্প ছাড়া দর্শকদের আর কী কী চমক দেওয়া যায়।'

সলমন আরও বলেন, 'মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে যতবার আমি টাইগার ফ্রাঞ্চাইজিকে দর্শকদের সামনে নিয়ে এসেছি, তারা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এই গল্পে একজন সুপার স্পাইয়ের ভূমিকায় অভিনয় করেছি আমি। ফলে  আমার কাছে টাইগার থ্রি এর সাফল্য হ্যাট্রিকের মতোই আনন্দদায়ক। এই ছবির জন্য বারে বারে আমায় একই চেহারায় ফিরে যেতে হয়। আমি নিজের সমস্তটা দিয়ে টাইগার ফ্রাঞ্চাইজির ছবিতে অভিনয় করি। এই ছবির সাফল্য আমার কাছে ভীষণ ব্যক্তিগতও।'

 

আরও পড়ুন: Randeep Hooda Marriage: সুস্মিতার প্রাক্তন, ৪৭ বছরে বিয়ের পিঁড়িতে রণদীপ হুডা! পাত্রীও বলি-অভিনেত্রী

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget