এক্সপ্লোর

Salman Khan: টাকার বিনিময়ে সমস্যার সমাধান চেয়েছিলেন সলমন, ফিরিয়ে দিল বিষ্ণোই গ্যাং!

Salman Khan News: শোনা যাচ্ছে, সলমন খান নাকি এই বিষয়টা টাকা দিয়ে মিটমাট করে নিতে চেয়েছিলেন, তবে তাতে রাজি হননি লরেন্স বিষ্ণোইয়ের দলের কেউই

কলকাতা: পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এখনও বিপদের খাঁড়া ঝুলছে সলমন খানের মাথার ওপর। নিজেদের লক্ষ্য থেকে একেবারেই সরছেন না লরেন্স বিষ্ণোই ও তাঁর দল। একের পর এক হুমকি থেকে শুরু করে বাড়ির বাইরে গুলিচালনা.. কী না হয়েছে। আর বাবা সিদ্দিকির মৃত্যুর পরে একটু বেশিই নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সলমন খান। তাঁর নিরাপত্তারক্ষীদের সংখ্যা বেড়েছে। সেটে শ্যুটিং করার সময়ও জারি হয়েছে কড়া নিয়মকানুন। তবে লরেন্স বিষ্ণোইয়ের দল কৃষ্ণসার হরিণ হত্যার শোধ তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। যদিও সলমন খান বারে বারেই জানিয়েছেন, তিনি কৃষ্ণসার হত্যা নিয়ে কিছুই জানেন না, কোনোভাবেই জড়িত নন। 

শোনা যাচ্ছে, সলমন খান নাকি এই বিষয়টা টাকা দিয়ে মিটমাট করে নিতে চেয়েছিলেন, তবে তাতে রাজি হননি লরেন্স বিষ্ণোইয়ের দলের কেউই। লরেন্স বিষ্ণোইয়ের দলের থেকে একজন জানিয়েছেন, সলমন খান একটি খালি চেক নিয়ে এসেছিলেন। বলেছিলেন নিজের ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে নিতে। তবে সেই প্রস্তাব লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়। সলমন খানের বাবা সেলিম খানের তরফে বলা হয়েছিল, টাকার জন্যই এই কাজ করছে লরেন্স বিষ্ণোই ও তার দল। কিন্তু সলমনের টাকা নিয়ে অস্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। জানিয়েছে, টাকার লোভ তাদের নেই। 

তাহলে কেন এই কৃষ্ণসার হত্যা মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের নাম? কৃষ্ণসার হরিণ হত্যার পরে লরেন্স বিষ্ণোই ও তাঁর দল রেগে আগুন হয়ে যায়। যদিও তাঁরা গোটা বিষয়টাই আইনের হাতে ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন, কিছু না কিছু ব্যবস্থা হবেই। কিন্তু অভিযোগ, তাঁদের সম্প্রদায়কে নিয়ে মস্করা করা হয়েছে। সেই কারণেই কার্যত আইন নিজের হাতে তুলে নিতে চায় লরেন্স বিষ্ণোইয়ের দল। এরপরে গোটা বিষ্ণোই গোষ্ঠীই এখন লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সহমত। প্রসঙ্গত, এখন টাকার অঙ্ক ফিরিয়ে দিলেও, এর আগে লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফ থেকে বার্তা আসে, ৫ কোটি টাকা না দিলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। যদিও এরপরে টাকা নিয়ে গেলে তা ফিরিয়ে দেওয়া হয়েছে বিষ্ণোইয়ের দলের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। 

আরও পড়ুন: Fauji 2 : শ্যুটিং শুরু হল 'ফৌজি ২'-এর, কবে কোথায় দেখা যাবে এই সিরিজ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget