এক্সপ্লোর

Actress Samantha Update: আদালতে শিল্পা শেট্টির উদাহরণ টানলেন সামান্থা, কেন?

রাজ কুন্দ্রার গ্রেফতারির পর শিল্পা শেট্টি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত এরপর 'পার্মানেন্ট ইনজাকশন অর্ডার' পাস করায় যার ফলে কোনও মিডিয়া আউটলেট তাঁর সম্পর্কে কোনও অবমাননাকর রিপোর্ট লিখতে পারবে না।

নয়াদিল্লি: সঠিক মীমাংসা না পাওয়া পর্যন্ত চুপ থাকতে নারাজ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু যিনি কিছুদিন আগেই দুটি ইউটিউব চ্যানেল ও একজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। 

জানা গিয়েছে যে যারা সামান্থার মানহানি করেছেন বলে তিনি দাবি করেছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার তাঁর আবেদন খারিজ করেছে কুকটপল্লি আদালত। এমনকী এও খবর, যাঁদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন তাঁদের কাছে ক্ষমাও চাইতে বলা হয়েছে সামান্থাকে। আদালতের বক্তব্য, বিভিন্ন তারকা তাঁদের ব্যক্তিগত তথ্য ভাগ করে নেন এবং তারপর মানহানির মামলা করেন। 

স্বভাবতই এই দাবি মানতে নারাজ অভিনেত্রী সামান্থা। তিনি নিজের পক্ষে আদালতে আইনজীবী আনেন। সূত্রের খবর, সামান্থার আইনজীবী সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেট্টির ফাইল করা 'স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ' (permanent injunction order)-এর সূত্র টেনে আনেন।

আরও পড়ুন: Raveena Tandon Birthday: জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন রবিনা ট্যান্ডন, কী পোস্ট করলেন শিল্পা শেট্টি থেকে রকুলপ্রীত সিংহ?

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর অভিনেত্রী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত এরপর 'পার্মানেন্ট ইনজাকশন অর্ডার' পাস করায় যার ফলে কোনও মিডিয়া আউটলেট তাঁর সম্পর্কে কোনও অবমাননাকর রিপোর্ট লিখতে পারবে না।

সামান্থার লিগাল টিমের বক্তব্য, তাঁরাও প্রয়োজনে একইধরনের রায়ের জন্য আপিল করতে পারেন। আদালত আপাতত সামান্থার মানহানির মামলার রায় সংরক্ষিত রেখেছে এবং শীঘ্রই এর শুনানি হবে।

কিছুদিন আগেই সামান্থা ও নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হয়। এরপরই বেশ কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে গুজব রটাতে শুরু করে। তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও খবর করে বেশ কিছু সংস্থা। এরপরই মানহানির মামলা করেন অভিনেত্রী।

আরও পড়ুন: National Film Awards: 'গর্বিত মেয়ে, গর্বিত স্ত্রী', জাতীয় সম্মানপ্রাপ্ত রজনীকান্ত ও ধনুশের সঙ্গে ছবি পোস্ট ঐশ্বর্যের

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget