এক্সপ্লোর

Theaters: শহরের গণ্ডি ছাড়িয়ে জেলার মন জিতলেন চঞ্চল-দেবশঙ্কররা, হাসি দুঃস্থ নাট্যকর্মীদের মুখে

Samatat Nattyamela: এই নাট্যমেলা শুরু পিছনে রয়েছে এক গল্প। সমতটের কর্ণধার বাসুদেব হুই বলছেন..

তোর্ষা ভট্টাচার্য্য, উত্তরপাড়া: কেবল খাস কলকাতা নয়, শহরতলিতেও নাটক ভালবাসেন এমন মানুষের সংখ্যা কম নয়। আর সেই মানুষদের জন্যই গত ২৩ বছর থেকে উত্তরপাড়ার বুকে নাট্যমেলার আয়োজন করে আসছে সমতট সংস্কৃতি। এই বছর সমতট নাট্যমেলা পা দিল ২৪ বছরে। যে নাট্যমেলা শুরু হয়েছিল বিভাস চক্রবর্তী (Bibhas Chakraborty), মেঘনাদ ভট্টাচার্য্যের (Meghnad Bhattacharya) কথায়.. ডালপালা মেলে, সেই নাট্যমেলা এই বছর পা দিল ২৪ বছরে। উত্তরপাড়ার গণভবন অডিটোরিয়ামে ২২ থেকে ৩১ ডিসেম্বর চলছে এই নাট্যমেলা। 

এই বছর ২১ তারিখ সমতট নাট্যমেলার শুরু হয়েছিল 'অথবা রবিঠাকুর' নাটকের হাত ধরে। গতকাল, অর্থাৎ ২২ তারিখ মঞ্চস্থ হল 'রাঢ়াঙ'। আজ মঞ্চস্থ হবে সমতট সংস্কৃতির নাটক 'যদি আর একবার'। এরপরের নাটকগুলি রয়েছে, মিতালী, মণিকর্ণিকায় মণিকা, হারানের নাতজামাই, খোক্কস, জোছনাকুমারী, কোয়ারেনTine, এবার ধর্মরাজ্য ও জন্মান্তর। এই নাট্যমেলায় প্রত্যেকবারই হাজির থাকেন দেশবিদেশের নামকরা নাট্যকর্মীরা। ২২ তারিখের বিশেষ আকর্ষণ ছিল এই 'রাঢাঙ'। চঞ্চল চৌধুরীর (Chalchal Chowdhury)-র অভিনয়ে দেখতে কার্যত কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। তবে কেবল চঞ্চল চৌধুরী নন, দেবশঙ্কর হালদার, দেবেশ রায়চৌধুরী, চৈতি ঘোষাল, মেঘনাদ ভট্টাচার্য্য, শুভাশীষ মুখোপাধ্যায়, গৌতম হালদারের মত জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নাটক মঞ্চস্থ হবে এই বছরের নাট্যমেলায়। 

এই নাট্যমেলা শুরু পিছনে রয়েছে এক গল্প। সমতটের কর্ণধার বাসুদেব হুই বলছেন, 'আমাদের নাট্য কর্মশালা শুরু হয়েছিল ২০০০ সালে। সেখানকার প্রথম নাটক ছিল 'আরশিদেশের পড়শিরা'। সেই নাটক দেখতে এসেছিলেন বিভাস চক্রবর্তী ও মেঘনাদ ভট্টাচার্য্য। সেই সময়েই ওঁরা প্রস্তাব দেন, একটি নাট্যমেলা করার। একটি সংস্থা ছিল, বঙ্গ নাট্য সংস্কৃতি নামে, যাঁরা দুঃস্থ নাট্যকর্মীদের সাহায্য করেন। সেই দলের সঙ্গে যোগাযোগ করেই শুরু হল নাট্যমেলা। আজ থেকে ২৪ বছর আগে। বিভিন্ন সময়ে বিভিন্ন খ্যাতি মানুষেরা এসে এই নাট্যমেলার উদ্বোধন করেছেন। কেবল কলকাতার নয়, আমরা চেষ্টা করি দেশ-বিদেশের নাটকের দলকেও আনার চেষ্টা করি। সমতট নাট্যমেলার আয়োজন, প্রচার এই সমস্ত কিছু খরচ সামলে কিছুটা টাকা আমরা প্রত্যেক বছরই বঙ্গ নাট্য সংস্কৃতির হাতে তুলে দিই নাট্যকর্মীদের চিকিৎসা, বা অন্যান্য প্রয়োজনের জন্য।'

তবে কেবল নাট্যমেলা নয়, সারা বছরই নাটকের কর্মশালা চলে সমতটে। বাসুদেব বলছেন, 'সমতটে সারা বছরই বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। আগ্রহী ছেলেমেয়েদের নিয়ে নাটকও হয়। অনেকে নাটক নিয়ে বিভিন্ন উচ্চশিক্ষাও করছেন।' আগামী বছরও এই নাট্যমেলা আয়োজন হবে বলে জানিয়েছেন বাসুদেব।

আরও পড়ুন: Animal: 'সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও', 'অ্যানিম্যাল' ছবিতে পরিণীতিকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget