এক্সপ্লোর

Sameer Wankhede: 'দেশভক্তির মাসুল গুনছি', আরিয়ান মাদক মামলায় বিতর্কে জড়িয়ে মন্তব্য সমীর ওয়াংখেড়ের

Sameer Wankhede Update: সম্প্রতি, সমীরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। প্রাথমিক তদন্তে সমীরের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির প্রমাণ পাওয়া গিয়েছে

মুম্বই: সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)-র বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ দায়ের করেছে সিবিআই। গত ২ বছর ধরে এই নামটি জড়িয়ে গিয়েছে বিনোদন দুনিয়ার সঙ্গেও। কারণটা সবারই জানা। ২ বছর আগে মুম্বইয়ের এক প্রমোদ তরণী থেকে মাদক নেওয়া অভিযোগে শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)-কে গ্রেফতার করেছিলেন এই এনসিবি অফিসারই। প্রায় ১ মাস জেলে থাকার পরে জামিনে ছাড়া পান আরিয়ান। সদ্য চার্জশিট পেশ করে তাঁকে নির্দোষ বলেও ঘোষণা করা হয়েছে। কিন্তু বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। 

সম্প্রতি, সমীরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। প্রাথমিক তদন্তে সমীরের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির প্রমাণ পাওয়া গিয়েছে। আর তারপরেই মামলা দায়ের করেছে সিবিআই। ১৩ ঘণ্টা ধরে সমীরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেইসময়ে তাঁর বাড়িতে ছিলেন ছেলে ও স্ত্রী।

এফআইআরে সমীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে,  সমীর আরও দুই অফিসারের সঙ্গে পরিকল্পনা করে আরিয়ানকে জেল থেকে ছাড়ার জন্য প্রচুর টাকা ঘুষ চেয়েছিলেন শাহরুখের পরিবারের থেকে। প্রথমে শোনা গিয়েছিল, এই অঙ্কটি ছিল ১৫ কোটি। পরবর্তীকালে জানা যায়, আরিয়ান খান (Aryaan Khan)-কে জেল থেকে ছাড়ার জন্য, ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর দুই অফিসার। সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গোসাভি নিয়েছিলেন ৫০ লাখ টাকা ও ইতিমধ্যেই তা তিনি ফেরত দিয়েছেন। এই মামলায় অপর অভিযুক্ত প্রভাকর সাইলির মৃত্যু হয়েছে ২ বছর আগেই। 

আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সমীর নিজেই। তিনি বলেছেন, 'আমি দেশভক্তির মাসুল গুনছি। কিন্তু আমি এর প্রতিবাদে আমৃত্যু লড়াই করে যাব। আমার পরিবারের সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। তাঁদের অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। '

অন্যদিকে এখন, নতুন পেশায় পা রেখেছেন আরিয়ান। একটি বাণিজ্যিক সংস্থা শুরু করেছেন আরিয়ান। গত ৩০ এপ্রিল আরিয়ান খান লঞ্চ করেছেন তাঁর লাক্সারি স্ট্রিটওয়্যার (Luxury Streetwear) ব্র্যান্ড, 'ডিয়্যাভল এক্স'। কালেকশন কেনার জন্য ওয়েবসাইটে লঞ্চ হতেই প্রথম নজর কাড়ে জামাকাপড়ের আকাশছোঁয়া দাম। কিন্তু তা সত্ত্বেও 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x) অনলাইনে মুক্তি পাওয়ার পরের মুহূর্তেই 'সোল্ড আউট' (Sold Out)।

আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget