এক্সপ্লোর

Sameera Reddy on Covid19: কোভিড থেকে সেরে উঠে কোন ডায়েট মেনে চলেছিলেন সমীরা? বলছেন নিজেই

সদ্য করোনা সারিয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি। বলিউডে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা নেগেটিভ রিপোর্ট আসার পরেও অনেককেই কাবু করে ফেলছে দুর্বলতা ও বিভিন্ন সমস্যা। কর্মক্ষমতা হারাচ্ছেন অনেকেই। করোনা থেকে সেরে উঠে নিজের দুর্বলতা কাটাকে কী করেছেন অভিনেত্রী সমীরা রেড্ডি? কী ছিল তাঁর ডায়েট চার্ট। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নিলেন অভিনেত্রী।

কলকাতা: সদ্য করোনা সারিয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি। বলিউডে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা নেগেটিভ রিপোর্ট আসার পরেও অনেককেই কাবু করে ফেলছে দুর্বলতা ও বিভিন্ন সমস্যা। কর্মক্ষমতা হারাচ্ছেন অনেকেই। করোনা থেকে সেরে উঠে নিজের দুর্বলতা কাটাকে কী করেছেন অভিনেত্রী সমীরা রেড্ডি? কী ছিল তাঁর ডায়েট চার্ট। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নিলেন অভিনেত্রী।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি বলছেন, 'কোভিড পরবর্তী সময়ে দুর্বল হয়ে পড়েছেন?' এরপরেই একটি পুষ্টিকর খাবার তালিকার কথা বলেছেন তিনি। সেখানে রয়েছে সারা রাত ভিজিয়ে রাখা কাঠবাদাম ও কিসমিস, খেজুর, কালো জাম, আমলকি, লেবুর রস, তাজা ফল, নারকেলের জল। এছাড়াও খিচুড়ি, ডাল ও খোসা আছে এমন খাবার। কোনও প্রসেসড খাবার থেকে দূরে থাকুন। বেশি করে খান ঘি ও মাখন। দিনে অন্তত ১৫ মিনিট রোদে দাঁড়ান। এছাড়াও সমীরা বলছেন, রোজ প্রাণায়ম ও ও নিশ্বাস প্রশ্বাসের চর্চা করা জরুরী। আস্তে আস্তে হাঁটুন। এখনই খুব ভারি শরীরচর্চা করবেন না। এছাড়াও প্রচুর পরিমাণে ঘুমের ওপর জোর দিয়েছেন সমীরা। এভাবেই নিজেকে সারিয়ে তুলেছেন সমীরা। কোভিড আক্রান্তদের উদ্দেশে তাঁর বার্তা, কিছুটা সময় লাগবে, কিন্তু আপনি ঠিক হয়ে যাবেন।

২০১৪ সালে আকাশ বান্দ্রের সঙ্গে বিয়ে হয় সমীরার। চার বছরের এক পুত্রসন্তান আছে এই জুটির। গত ১২ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন ‘রেস’ ছবির নায়িকা। ভাই বোনের একাধিক মিষ্টি ছবিও শেয়ার করেছেন সমীরা। ছোট্ট শিশুকন্যার সঙ্গে নিজের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন সমীরা। সঙ্গে লিখেছিলেন, ‘দ্বিতীয়বারের মাতৃত্বও সহজ ছিলনা কিন্তু এই আনন্দের তুলনা হয়না।’

একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন দীপিকা পাডুকোন। করোনা আক্রান্ত হয়েছে তাঁর গোটা পরিবারই। ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, আমির খান সহ একাধি অভিনেতাই করোনা আক্রান্ত হয়েছেন।

সেরা শিরোনাম

Weather Update: তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও
তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও
Big Boss Bangla: রাজবীরকে নিয়ে বিগ বসের ঘরে বিতর্ক চরমে, 'একটা মানুষকে কতটা একঘরে করা হলে..' বার্তা পাঠালেন এক অভিনেত্রী
রাজবীরকে নিয়ে বিগ বসের ঘরে বিতর্ক চরমে, 'একটা মানুষকে কতটা একঘরে করা হলে..' বার্তা পাঠালেন এক অভিনেত্রী
Dev DeSu7 Tour: শুরু হচ্ছে সফর, দেব-শুভশ্রী যুগলে এবার পৌঁছে যাবেন অনুরাগীদের কাছে! কবে, কোথায়?
শুরু হচ্ছে সফর, দেব-শুভশ্রী যুগলে এবার পৌঁছে যাবেন অনুরাগীদের কাছে! কবে, কোথায়?
Sohini Sarkar: দীপিকা মা হওয়ার পরের দিনই, সুখবর দিলেন সোহিনী-শোভন! কোল জুড়ে পুত্র এল না কন্যা?
দীপিকা মা হওয়ার পরের দিনই, সুখবর দিলেন সোহিনী-শোভন! কোল জুড়ে পুত্র এল না কন্যা?

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget