এক্সপ্লোর

'Samrat Prithviraj' Collection: দ্বিতীয় দিনেও বিশেষ সাড়া ফেলতে পারল না অক্ষয় কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ'

'Samrat Prithviraj' Box Office Collection: প্রথম দিনে এই ছবি খাতা খুলেছিল ১০.৭০ কোটি টাকা আয় করে, যা অক্ষয় কুমারের শেষ অভিনীত 'সূর্যবংশী' ও 'বচ্চন পাণ্ডে'র থেকেও কম।

নয়াদিল্লি: চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) পরিচালিত ও অক্ষয় কুমার (Akshay Kumar), মানুষী চিল্লার (Manushi Chhillar), সোনু সুদ (Sonu Sood), সঞ্জয় দত্ত  (Sanjay Dutt) অভিনীত 'সম্রাট পৃথ্বীরাজ' (Samrat Prithviraj) মুক্তি পেয়েছে ৩ জুন। তবে বক্স অফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি এই ছবি। প্রথম দিনে বেশ খারাপই ছিল ছবির ব্যবসা। যশ রাজ ফিল্মসের ব্যানারে অক্ষয় কুমারের অভিনয় হলেও লাভ করে উঠতে পারেনি এই ছবি খুব একটা। বিশ্বজুড়ে প্রায় ৫০০০ পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি যার মধ্যে দেশে সেই সংখ্যা ৩৭৫০। এই ছবির দ্বিতীয় দিনের ব্যবসা কেমন?

'সম্রাট পৃথ্বীরাজ' ছবির শনিবারের ব্যবসা

প্রথম দিনে এই ছবি খাতা খুলেছিল ১০.৭০ কোটি টাকা আয় করে, যা অক্ষয় কুমারের শেষ অভিনীত 'সূর্যবংশী' ও 'বচ্চন পাণ্ডে'র থেকেও কম। ওই দুই ছবি ছুটির দিনে মুক্তি পেলেও 'সম্রাট পৃথ্বীরাজ'-এর খারাপ ব্যবসা আশাতীত। দ্বিতীয় দিনে, এই ছবির আয় প্রথম দিনের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শনিবার ১২.২০-১২.৮০ কোটি টাকা মোট আয় করেছে এই ছবি। যা দুই দিনে মিলিয়ে মোট দাঁড়িয়েছে ২২.৯০-২৩.৫০ কোটি টাকায়। মনে করা হচ্ছে এরপর 'জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন' মুক্তির পর এই ছবির টিকে থাকা আরও মুশকিল হয়ে যাবে।

অন্যদিকে এই ছবির সঙ্গে মুক্তি পেয়েছে কমল হাসনের 'বিক্রম' ও অদিভি বেশের 'মেজর'। এই দুই ছবিই হিন্দিতে খুব ভাল ব্যবসা না করলেও বাকি ভাষায় খুবই ভাল চলছে। এছাড়া তৃতীয় সপ্তাহেও 'ভুল ভুলাইয়া ২' হলে ভাল ব্যবসা করছে। মনে করা হচ্ছে হিন্দিতে এই ছবি ১৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।

আরও পড়ুন: IIFA Awards 2022: 'IIFA অ্যাওয়ার্ডস ২০২২'-এ সেরার শিরোপা ভিকি ও কৃতীর মাথায়, রইল পুরো তালিকা

বক্স অফিসে 'বিক্রম' ম্যাজিক

প্রথম দিনেই এই ছবি ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। তার মধ্যে তামিলনাড়ুতেই এই ছবি ২১ কোটির ব্যবসা করেছে। লোকেশ কনগরাজ পরিচালিত ছবিটি কেরলেও বেশ ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে কেরলে ৫ কোটি টাকার ব্যবসা করেছে। কর্ণাটকে মোটামুটি ব্যবসা করেছে 'বিক্রম'। সেখানে ৩.৪০ কোটির ব্যবসা হয়েছে। এছাড়া তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশেও ঠিকঠাক ব্যবসা হয়েছে অন্ধ্র প্রদেশে ২.৯ কোটি আয় করেছে কমল হাসনের ছবি। দেশের বাকি অংশে এই ছবি মোট ০.৭৫ কোটি টাকা আয় করেছে প্রথম দিনে। তবে ট্রেড অ্যানালিস্টদের মত অনুযায়ী বিশ্বের বাকি অংশে ভালই ব্যবসা করছে এই ছবি।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget