এক্সপ্লোর

Sandipta Sen on 'Noshtoneer 2': আসছে 'নষ্টনীড় ২', উচ্ছ্বসিত সন্দীপ্তা, কিন্তু গল্প শোনাতে গিয়ে হঠাৎই কথা আটকে গেল নায়িকার!

'Noshtoneer 2': এক বিশেষ ঘোষণা নিয়ে এলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রায় বছর খানেকের অপেক্ষার পর হাজির হচ্ছে 'নষ্টনীড়'-এর দ্বিতীয় সিজন। শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। দর্শককে গল্প শোনাতে গিয়ে আজব কাণ্ড।

কলকাতা: প্রথম সিজন বেশ প্রশংসিত হয়েছিল। বিশেষ নজর কাড়ে সিরিজের গল্প। মন জয় করেছিলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। অদিতি রায় (Aditi Roy) পরিচালিত ওয়েব সিরিজ 'নষ্টনীড়' (Noshtoneer) নারীকেন্দ্রিক। তবে প্রথম সিজন মুক্তির পর থেকে অনুরাগীরা অপেক্ষায়, কবে আসবে দ্বিতীয় সিজন (Second Season)? কোন পথে এগোবে গল্প? অবশেষে সেই কথা জানালেন অভিনেত্রী, ফাঁস করলেন গল্প! কিন্তু তা করতে গিয়েই কী আজব কাণ্ড হল? 

আসছে 'নষ্টনীড় ২', শ্যুটিংয়ে এসেই গল্প শুনিয়ে দিলেন নাকি?

বুধবার এক বিশেষ ঘোষণা নিয়ে এলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রায় বছর খানেকের অপেক্ষার পর হাজির হচ্ছে 'নষ্টনীড়'-এর দ্বিতীয় সিজন। শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। আর সেই গল্পই দর্শককে শোনাতে বসলেন অভিনেত্রী। কিন্তু তা বলতে গিয়েই হল আজব এক কাণ্ড।

এদিন ভিডিওয় সন্দীপ্তাকে বলতে শোনা যায়, 'আমাকে তোমরা ১ বছর ধরে জিজ্ঞেস করেছ যে 'নষ্টনীড় ২' কবে আসছে, 'নষ্টনীড় ২'-এ কী হচ্ছে, অপু কী করবে, প্রচুর প্রশ্ন! বিশ্বাস করো এই প্রশ্নগুলো আমারও মনের মধ্যে এতদিন ছিল। কারণ আমিও জানতাম না এগুলো এক্স্যাক্টলি কবে হবে এবং কী হবে। কিন্তু ফাইনালি আমি সবটা জানি কারণ আমার হাতে রয়েছে 'নষ্টনীড় ২'-এর স্ক্রিপ্ট। এবং বুঝতেই পারছ আমি অপু অর্থাৎ অপর্ণা হয়ে রয়েছি, কারণ আমি শ্যুটিংয়ে রয়েছি।' এরপরই তিনি হাতের স্ক্রিপ্ট দেখিয়ে জানান যে এই ভিডিওটা করে তিনি দর্শকদের বলতে চান যে 'নষ্টনীড় ২'-এ কী হতে চলেছে! কিন্তু সেখানেই হঠাৎ ছন্দপতন। 

অবাক হয়ে সন্দীপ্তা বোঝানোর চেষ্টা করেন যে তিনি 'নষ্টনীড় ২'-এর গল্প সকলকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। হঠাৎই তাঁর গলা দিয়ে আওয়াজ বেরনো বন্ধ হয়ে যায়। যখনই তিনি ওয়েব সিরিজের গল্প শোনাতে যাচ্ছেন, গলায় আওয়াজ নেই, আবার অন্য কথা বলতে গেলে শোনা যাচ্ছে আওয়াজ। কীভাবে?

আরও পড়ুন: Rakhi Sawant Health Update: কাঁদছেন যন্ত্রণায়! তবু হাঁটার চেষ্টায় খামতি নেই, অস্ত্রোপচারের পর প্রথম ভিডিও রাখীর

তবে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। বলাই বাহুল্য এটা গোটাটাই প্রচারের জন্য তৈরি ভিডিও। মোদ্দা কথা, অনুরাগীদের জন্য সুখবর। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে 'নষ্টনীড় ২'-এর শ্যুটিং পর্ব। এবার দেখার পালা কীভাবে এগোয় অপর্ণার জীবনের গল্প! 'নষ্টনীড়' দেখা যাচ্ছে হইচই-তে। দ্বিতীয় সিজনও সেখানেই স্ট্রিমিং হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget