এক্সপ্লোর

Rakhi Sawant Health Update: কাঁদছেন যন্ত্রণায়! তবু হাঁটার চেষ্টায় খামতি নেই, অস্ত্রোপচারের পর প্রথম ভিডিও রাখীর

Rakhi Sawant: সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রীতেশ সিংহ। হাসপাতালেই রাখী এখনও। কেমন রয়েছেন তিনি? জানা গেল রীতেশের পোস্টে।

নয়াদিল্লি: সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে রাখী সবন্তের (Rakhi Sawant)। সাফল্যের সঙ্গে রাখীর জরায়ু (Uterus) থেকে বিশাল টিউমার (Tumour) বের করেছেন চিকিৎসকেরা। সুস্থ হওয়ার পথে তিনি। সেই আবহেই এই প্রথম দেখা পাওয়া গেল রাখীর। ভিডিও পোস্ট করলেন তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ (Ritesh Singh)। 

সুস্থ হওয়ার পথে রাখী, ধরে ধরে শুরু করলেন হাঁটা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রীতেশ সিংহ। হাসপাতালেই রাখী এখনও। কেমন রয়েছেন তিনি? জানা গেল রীতেশের পোস্টে। ভিডিওয় দেখা যাচ্ছে কয়েকজন নার্সের সহযোগিতায় হাঁটার চেষ্টা করছেন রাখী সবন্ত। শুরুর দিকে যন্ত্রণায় কঁকিয়ে উঠতে দেখা যাচ্ছে তাঁকে, স্বাভাবিকভাবে হাঁটতে এখনও তিনি পারছেন না। যদিও নার্সদের তত্ত্বাবধানে ও সহযোগিতায় হাঁটতে দেখা গেল তাঁকে, সেই সঙ্গে তাঁর চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। ভিডিও রেকর্ড করতে করতে তাঁকে সাহস জোগাতে শোনা গেল রীতেশকে।

এই ভিডিও শেয়ার করে রীতেশ সিংহ ক্যাপশনে লেখেন, 'আমি প্রচণ্ড খুশি, রাখী জি খুব শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হবেন। আজ ওঁকে অল্প অল্প হাঁটতে দেখে ভাল লাগল। ঈশ্বর ও সাধারণ মানুষকে ধন্যবাদ।' এই ভিডিও পোস্ট হতেই কমেন্টবক্স ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। রাখীর এক অনুরাগী লেখেন, 'ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও।' আবার একজন লেখেন, 'দ্রুত সুস্থ হয়ে ওঠো দিদি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritesh Kumar (@riteshsinghofficialbb15)

আরও পড়ুন: 'Toofan' Song: শাকিব-মিমির নজরকাড়া রসায়ন, 'লাগে উরা ধুরা'য় পর্দায় 'তুফান' তুললেন প্রীতম-রাফিও

প্রসঙ্গত, রাখী সবন্তের শরীরে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা তাঁর জরায়ুতে টিউমার দেখতে পান। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত। তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ স্বাস্থ্যের খোঁজ দিয়ে জানান যে অস্ত্রোপচার সফল হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন, 'কিছু মানুষ খুব হাসছিলেন। আমি মনে করি সেই সকল লোকজন অমানুষ যাঁরা অন্য়র যন্ত্রণা নিয়ে ঠাট্টা করে। (টিউমারের ছবি দেখিয়ে) দেখুন কত বড়। রাখী তুমি চিন্তা করো না, আমরা তোমার খেয়াল রাখব। কিছু মানুষ এখনও ভিত্তিহীন মন্তব্য করছেন এবং তোমাকে অপমানিত করার চেষ্টা করছেন। আমি তাঁদের বলতে চাই, আপনাদের সময় শেষ হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget