এক্সপ্লোর

Sandipta on Rahul Death: জুটি ভেঙে গেল রাহুল-সন্দীপ্তার, 'ও তো শুধু অভিনেতা ছিল না...', আর কী বললেন অভিনেত্রী?

Rahul Banerjee Death: পর্দায় ভীষণ জনপ্রিয় ছিল তাঁদের জুটি। আর কখনও কাজ হবে না একসঙ্গে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা রাহুলের মৃত্যুতে সন্দীপ্তা সেন শোকাহত।
  • ধারাবাহিকে একসঙ্গে কাজের স্মৃতি রোমন্থন করলেন সন্দীপ্তা।
  • প্রয়াত রাহুলের সঙ্গে 'জ্যাকপট' ছবির স্মৃতিচারণা সোহিনীর।
  • রাহুল ছিলেন ভীষণ মাটির কাছাকাছি, স্পষ্টবাদী মানুষ।

কলকাতা: ধারাবাহিক 'তুমি আসবে বলে'-র সৌজন্যে জুটি বেঁধেছিলেন তাঁরা। তাঁদের সেই জুটি ভীষণ ভালবেসেছিলেন দর্শকেরা। তবে পর্দার বাইরেও, দীর্ঘদিনের বন্ধু তাঁরা। রুপোলি পর্দার বাইরেও তাঁদের খুব ভাল সমীকরণ ছিল। একটা সময়ে সোশ্যাল মিডিয়া খুললেই একসঙ্গে মিষ্টি সব ছবি চোখে পড়ত তাঁদের। তবে সময় বদলেছে, সম্পর্কের সমীকরণও হয়তো সামান্য হলেও ফিকে হয়ে গিয়েছে। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর খবরটা যেন আত্মস্থই করে উঠতে পারছেন না সন্দীপ্তা সেন (Sandipta Sen)। 

পর্দায় ভীষণ জনপ্রিয় ছিল তাঁদের জুটি। আর কখনও কাজ হবে না একসঙ্গে। টেলিফোনের ওপার থেকে ভারি শোনাল সন্দীপ্তার গলাটা। এবিপি লাইভ বাংলাকে অভিনেত্রী বললেন, 'কী বলব বলুন তো? ঘটনাটা তো এখনও বিশ্বাসই করতে পারছি না আমি। রাহুল তো শুধু অভিনেতা নয়, ও একজন ভীষণ ভাল লেখকও ছিল। দুর্দান্ত থিয়েটার করত। এইরকম একটা মানুষ, এত অসময়ে চলে যাওয়া মানে, ইন্ডাস্ট্রির বড় ক্ষতি। ভীষণ খারাপ লাগছে ভাবলেই, ওঁর সঙ্গে আর কখনও কাজ করা হবে না। ওর সঙ্গে কাজ করাটা সবসময় খুব বিশেষ ছিল, ফ্লোর মাতিয়ে রাখত ও। সত্যিই এর থেকে বেশি আর কিছুই বলার নেই।'

রাহুলের প্রয়াণে শোকাগত জ্যাকপট ছবিতে রাহুলের নায়িকা, তাপস পাল কন্যা সোহিনী পাল ও। একসঙ্গে 'জ্যাকপট' ছবিতে অভিনয় করেছেন রাহুল আর সোহিনী। সেই স্মৃতি ফিরিয়ে এনে অভিনেত্রী বললেন, 'জ্যাকপট-এ রাহুল, আমার আর বিশ্বজিৎ আঙ্কেলের একটা ট্র্যাক ছিল। আমরা বলতাম, 'থ্রি মাসকেটিয়ার্স'। আমি ভাবতেই পারছি না, সেই 'থ্রি মাসকেটিয়ার্স'-এর দলটা ভেঙে গেল। এই তো সেদিন একটা সিনেমার প্রিমিয়ারে দেখা হল আমাদের। হয়তো নিয়মিত কথা হল না আমাদের, কিন্তু কখনও একে অপরের জন্মদিনটা মিস করতাম না। প্রত্যেকবার শুভেচ্ছাবার্তা পাঠাতাম ওকে। ও-ও পাঠাত। নতুন বছরে শুভেচ্ছা জানাতাম। কতবার পরিকল্পনা হয়েছে, একসঙ্গে দেখা করব আমরা ৩ জন, একটা আড্ডা হবে। সেই আড্ডাটা যে হবে না, এটা ভাবতেই পারছি না। সব গুলিয়ে যাচ্ছে আমার। বিশ্বজিৎ আঙ্কেলকে ফোন করেছিলাম। উনিও কিছু বলতে পারলেন না।'

'জ্যাকপট' ছবিতে যখন কাজ করছেন সোহিনী, তখন তিনি ফ্লোরে একেবারেই নতুন। অভিনেত্রী বলছেন, 'ফ্লোর জমিয়ে রাখত রাহুল। ওঁর সঙ্গে যখন জ্যাকপট-এ কাজ করছি তখন আমি বেশ নতুন। কাজে ভুল হলে, সবসময় ও সাহায্য করতে এগিয়ে আসত। কেউ যদি আমার সঙ্গে একটু ও খারাপ ব্যবহার করতেন, সবসময় রাহুল এসে আমার পাশে দাঁড়াত। কখনও কোনও বিষয়ে সমস্যা হলে, রাহুল অদ্ভুতভাবে সামলে নিত। ভীষণ মাটির কাছাকাছি একটা মানুষ ছিল। আর ওঁর সবচেয়ে ভাল একটা গুণ ছিল যে, যেটা ভাবত, বিশ্বাস করত, সেটা স্পষ্টভাবে বলতে পারত। চিরকাল স্পষ্ট কথা বলেছে, কখনও বদলায়নি। কাজের ব্যস্ততায় নিয়মিত কথা হয়তো হত না, কিন্তু মনের টানটা তো মুছে যায়নি কখনও। দেখা হলেই সেই আন্তরিকতাটা অনুভব করতাম।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget