এক্সপ্লোর

Sanjay Dutt: এই বিশেষ কারণে ক্যানসারের চিকিৎসা করাতে চাননি সঞ্জয় দত্ত, অবাক অনুরাগীরা

Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন যে, তিনি মারণ রোগের চিকিৎসাই করাতে চাননি। তার পিছনে কারণও জানালেন।

মুম্বই: ২০২০ সালে ফুসফুসের ক্যানসারে (Cancer) আক্রান্ত হন বলিউড তারকা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ার ফলে মারণ রোগকে হারিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। ক্যানসার জয় করে একাধিক ছবির কাজ করছেন জোরকদমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন যে, তিনি মারণ রোগের চিকিৎসাই করাতে চাননি। তার পিছনে কারণও জানালেন।

ক্যানসারের চিকিৎসা প্রসঙ্গে সঞ্জয় দত্ত-

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত জানালেন যে, তিনি সেসময়ে 'শামশেরা' ছবির শ্যুটিং করছিলেন। সেই সময়েই তাঁর ক্যানসার ধরা পড়ে। অভিনেতা বলছেন, 'আমার পিঠে আচমকা ব্যথা শুরু হয়। পিঠে ব্যথার জন্য গরম জলের বোতল দিয়ে সেঁক দিই। আর পেন কিলার খেয়েছিলাম। কিন্তু তার একদিন পরই আমি যেন শ্বাস নিতে পারছিলাম না। আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা আমার পরিবারকে জানান যে, আমার ক্যানসার হয়েছে। কিন্তু আমার বাড়ির কেউ সে কথা আমায় বলেনি। আমার স্ত্রী, বোন, পরিবারের কেউ আমায় ক্যানসারের কথা জানায়নি। একদিন একলা বসে রয়েছি, একজন এসে আমায় বলে যে, 'তোমার তো ক্যানসার হয়েছে।' ক্যানসারের কথা জানার পর আমি ঠিক করেছিলাম, চিকিৎসা করাবো না। বিনা চিকিৎসায় মারা যাব তবু কেমোথেরাপি করাবো না। সেই সময় আমার স্ত্রী দুবাইতে ছিল। তাই প্রিয়া (বোন প্রিয়া দত্ত) আসে আমার কাছে। ও আমায় বলে ক্যানসারের কথা। শোনার পরই আমার প্রথম প্রতিক্রিয়া ছিল যে, আমার মনের মধ্যে পুরনো অনেক স্মৃতি ভেসে উঠেছিল। আমার পরিবারের সঙ্গে ক্যানসারের সমস্ত ঘটনা যেন দেখতে পাচ্ছিলাম। আমার মা মারা গিয়েছিলেন প্যানক্রিয়াটিক ক্যানসারে। আমার স্ত্রী (রিচা শর্মা) মারা গিয়েছিলেন ব্রেন ক্যানসারে। তাই আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে, আমি কেমোথেরাপি করাতে চাই না। বদলে আমি মরতেও রাজি। আমি মারা যাব তবু ভালো কিন্তু কোনওরকম চিকিৎসা করাতে চাই না।'

আরও পড়ুন - Salman Khan: চিনে নিন সলমন খানের 'সবথেকে কাছের ও সবথেকে বেশিদিনের' বন্ধুকে

প্রসঙ্গত, সঞ্জয় দত্তের ক্যানসারের কথা জানার পরই দুবাই থেকে দ্রুত ফিরে আসেন স্ত্রী মান্যতা। অভিনেতার সঙ্গে ছিলেন দুই বোন প্রিয়া এবং নম্রতা। এরপর বিদেশে তাঁর চিকিৎসা হয়। আর তিনি ক্যানসার মুক্ত হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
New Bengali Film: ২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা
২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা
Bollywood News: রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!
রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!
Mimi Chakraborty: 'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!
'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget