এক্সপ্লোর

কঙ্গনা আগে মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইলে  তিনি ক্ষমা চাওয়ার কথা ভাববেন, বললেন সঞ্জয় রাউত

কঙ্গনা রানাউত যদি মহারাষ্ট্র রাজ্যের কাছে ক্ষমা চান, তবেই তাঁর কাছে তিনি ক্ষমা চাওয়ার কথা ভাবতে পারেন। শনিবার একটি টিভি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

মুম্বই:‌ কঙ্গনা রানাউত যদি মহারাষ্ট্র রাজ্যের কাছে ক্ষমা চান, তবেই তাঁর কাছে তিনি ক্ষমা চাওয়ার কথা ভাবতে পারেন। শনিবার একটি টিভি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ইন্টারভিউতে সঞ্জয় বলেন, ‘উনি তো মিনি পাকিস্তান বলেছেন মহারাষ্ট্রকে। পারবেন কখনও আহমেদাবাদ সম্পর্কে উনি এ ধরনের কথা বলতে? কঙ্গনা যদি মহারাষ্ট্রের কাছে ক্ষমা চান, তবেই একমাত্র আমি ওঁর কাছে ক্ষমা চাওয়ার কথা চিন্তা করতে পারি।’ প্রসঙ্গত, মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। আর তার জবাবেই শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’–য় ‌রাউত বলেন, ‘যে মুম্বই তাঁকে পরিচিতি দিয়েছে, খাওয়া-পরার ব্যবস্থা করে দিয়েছে, তার প্রতিই বিশ্বাসঘাতকতা করছেন কঙ্গনা। মুম্বই পুলিশকে নিয়ে যদি এতই সমস্যা, তাহলে আর এ শহরে ফিরতে হবে না ওঁকে।’ আর এই কথার উত্তরেই কঙ্গনা মুম্বইকে তুলনা করেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে। টুইট করেন, ‘সঞ্জয় রাউত হুমকি দিয়েছেন আমায়। মুম্বইয়ের রাস্তায় ‘আজাদি’ গ্রাফিতির পরে এবার প্রকাশ্য হুমকি? পাক অধিকৃত কাশ্মীর মনে হচ্ছে এখন মুম্বইকে!‌’ কঙ্গনার কথার বিপক্ষে মুখ খুলেছেন বলি তারকা থেকে শুরু করে বহু রাজনীতিক ও সাধারণ মানুষ। শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়েক তো আরও এক ধাপ এগিয়ে টুইট করেন, ‘কঙ্গনা যদি মুম্বইয়ে পা রাখেন, তবে আমাদের সেনা দলের মহিলা সদস্যরা থাপ্পড় মেরে তাঁর মুখ ভেঙে দেবেন।’ আবার কঙ্গনা টুইট করে বলেন, ‘৯ সেপ্টেম্বর মানালি থেকে মুম্বইয়ে পা রাখব আমি। কারওর বাবার ক্ষমতা নেই যে আমায় আটকায়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget