এক্সপ্লোর

SaReGaMaPa Legends: অভিজিতের স্নেহের প্রশ্রয়ে অনির্বাণ শোনালেন 'নয়ন সরসী কেন...', আপ্লুত নেটদুনিয়া

Anirban Bhattacharya: সম্প্রতি শুরু হয়েছে 'সা রে গা মা পা লেজেন্ডস'। আধুনিক থেকে কালজয়ী পুরনো দিনের গান, সমস্ত একমঞ্চে একাধিক তারকা সঙ্গীতশিল্পীর কণ্ঠে শোনা যাচ্ছে। সঞ্চালনায় অনির্বাণ ভট্টাচার্য।

কলকাতা: ২০১৯ সালে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'শাহজাহান রিজেন্সি' (Shah Jahan Regency)। ছবির এক ঝাঁক তারকার অভিনয়ের পাশাপাশি আরও এক আকর্ষণীয় বিষয় ছিল অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) কণ্ঠে 'কিচ্ছু চাইনি আমি' গান। থিয়েটারের মঞ্চ থেকে ক্যামেরার সামনে আসা অনির্বাণের কণ্ঠের পরিচয় তার আগেও অনেকেই পেয়েছেন। তবে 'শাহজাহান রিজেন্সি' অভিনেতার এই প্রতিভাকে আরও অনেকের সামনে তুলে ধরে। ফের একবার তাঁর কণ্ঠে ভাইরাল হল গান। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল 'সা রে গা মা রা লেজেন্ডস'-এর মঞ্চে দাঁড়িয়ে অনির্বাণের কণ্ঠে 'নয়ন সরসী কেন ভরেছে জলে'।

ভাইরাল অনির্বাণের কণ্ঠে 'নয়ন সরসী কেন ভরেছে জলে'

সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার নতুন প্রয়াস 'সা রে গা মা পা লেজেন্ডস'। আধুনিক থেকে কালজয়ী পুরনো দিনের গান, সমস্ত একমঞ্চে একাধিক তারকা সঙ্গীতশিল্পীর কণ্ঠে শোনা যাচ্ছে। সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা, পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে বসে অভিজিৎ (Abhijeet Bhattacharya)। পাশে দাঁড়িয়ে সঞ্চালক অনির্বাণ। মিউজিক শুরু হতেই অনির্বাণ গেয়ে ওঠেন, 'বেদনার কলি তুমি'। গান শুনেই তৃপ্তি ভরা চোখে, মুখে হাসি নিয়ে অনির্বাণের দিকে ঘুরে তাকান অভিজিৎ।

পাশে বসে তারকা গায়ক। এক লাইন গেয়েই চুপ করে যান অনির্বাণ। কিন্তু নাছোড় অভিজিৎ। বলে ওঠেন, 'তারপর?' জিভ কেটে, হাত ধরে বিনয়ী অনির্বাণের বক্তব্য, 'তারপর! অভিজিৎ দা, আপনি মঞ্চে বসে...'। অকপট অভিজিৎ, 'আমি তো কানপুর থেকে এদিকে এসেছি। তুমি তো এদিকেরই।' তখনও রাজি হচ্ছেন না অনির্বাণ। এরপর মজা করে অভিজিৎ বলেন, 'আমি ভুলে গেছি। তুমি একটা লাইন গাও।' এই শুনে ফের গান ধরেন অনির্বাণ, 'নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।' হাততালিতে ফেটে পড়ে দর্শক মহল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Salman Khan Marriage: বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন সলমন খান, এই অভিনেত্রীকে নিয়ে চর্চা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল 'গায়ক' অনির্বাণ ভট্টাচার্য। তাঁর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। একজন কমেন্ট করেন, 'এই প্রথম আমি বাংলা গান শুনছি, এবং আপনার কণ্ঠ আমাকে অভিভূত করল'। কেউ লিখলেন, 'দারুণ, অলরাউন্ডার অনির্বাণ'। একজন লেখেন, 'মেদিনীপুরবাসী গর্বিত আপনাকে নিয়ে'। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget