এক্সপ্লোর

Saif Ali Khan: সেফের ওপর হামলার ঘটনায় ধৃত শরিফুলকে নিয়ে এবার বিশেষ সিদ্ধান্ত নিল আদালত

Saif Ali Khan Case: আজ আদালতে শরিফুলকে পেশ করে পুলিশ আরও ২ দিনের কাস্টডি চেয়েছিল কারণ কলকাতায় শরিফুল কোথা থেকে এসেছিল বা কোথা থেকেই বা সিম কার্ড পেয়েছিল তাই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের একটি স্থানীয় কোর্ট। এর আগে, সেফ আলি খানের ওপর হামলার অভিযোগে ধৃত মহম্মদ শরিফুল ইসলাম ইতিমধ্যেই ১০ দিনের পুলিশি হেফাজত কাটিয়ে ফেলেছে। আর এবার, তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের আদালত। অভিযুক্ত সত্যিই সেফের ওপর হামলার ঘটনায় দোষী কি না, তা নিয়ে এখনও তদন্ত চলছে। 

আজ আদালতে শরিফুলকে পেশ করে পুলিশ আরও ২ দিনের কাস্টডি চেয়েছিল কারণ কলকাতায় শরিফুল কোথা থেকে এসেছিল বা কোথা থেকেই বা সিম কার্ড পেয়েছিল তাই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। সেই কারণেই আরও ২ দিনের পুলিশি হেফাজত চেয়েছিল পুলিশ। তবে তা দিতে রাজি হননি ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, তদন্ত প্রায় শেষের পথে। শরিফুলের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মিলেছে। সেই কারণেই আর পুলিশি হেফাজত নিঃপ্রয়োজন। শরিফুলকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত দিয়েছে পুলিশ। যদিও সেফ আলি খানের বাড়ি থেকে মেলা আঙুলের ছাপের সঙ্গে শরিফুলের আঙুলের ছাপ আদৌ মিলল কী না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

অন্যদিকে সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই নদীয়ায় খোঁজ মিলেছে এক সন্দেহভাজনের। এই ঘটনার তদন্ত করতে আগেই মুম্বই থকেকে কলকাতা এসেছিল বিশেষ পুলিশের ফোর্স। পুলিশের সন্দেহ ছিল, মহম্মদ শরিফুল একা নয়, এই ঘটনায় যুক্ত রয়েছে আরও কেউ। সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মল শরিফুলকে। জেরায় জানা গিয়েছে, শরিফুল আসলে বাংলাদেশের বাসিন্দা। তার কাছ থেকে ভারতে থাকার কোনও নথি মেলেনি। কেবল মিলেছে বাংলাদেশের নথি।

এই ঘটনায় শরিফুলের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি সিম কার্ড। কিন্তু সিম কার্ডগুলি শরিফুলের নামে ছিল না। যাঁর নামে সিম কার্ড ব্যবহার করছিল শরিফুল, অবশেষে তাঁর খোঁজ পেল মুম্বই পুলিশ। খবর ছিল, সিমকার্ড গুলি তোলা হয়েছিল খুকুমণি জাহাঙ্গির শেখের নামে। নদিয়ার মাজদিয়ায় খুকুমণির খোঁজ পেয়েছে মুম্বই পুলিশ। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি, মুম্বই পুলিশের কাছে দাবি করেছেন খুকুমণি। হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল ফোন, দাবি খুকুমণির। সেই খোয়া যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ? তদন্তে মুম্বই পুলিশ। সিম কার্ড তোলা হয়েছে খুকুমণির নামে, যাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ। সিম কার্ডের মালিকের খোঁজ করতে গতকাল নদিয়ার চাপড়ায় গিয়েছিল মুম্বই পুলিশের টিম। 

আরও পড়ুন: Rakhi Sawant: পাকিস্তানের বউমা হচ্ছেন রাখি সওয়ন্ত? জল্পনায় সিলমোহর দিলেন নায়িকা নিজেই, বরযাত্রী নিয়ে তৈরি পাত্রও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget