এক্সপ্লোর

Saswata Chatterjee Exclusive: অভিনেতা হিসেবে এতটাই ব্যস্ত যে আমার পক্ষে এখন পরিচালনা সম্ভব নয়: শাশ্বত

Actor Saswata Chatterjee Exclusive: 'যিনি টিকিট কেটে হলে সিনেমা দেখতে আসছেন, তাঁকে বিনোদন দিতে হবে। হাসি, কান্না, রাগ বা ইচ্ছাপূরণ.. যে কোনওভাবে মানুষকে বিনোদন দেওয়াই ছবির একমাত্র শর্ত হওয়া উচিত।'

কলকাতা: যখন এই ছবির শ্যুটিং চলছে, তখন কোভিড আতঙ্ক রয়েছে পুরোদমে। রাত ১০টার পরে এলাকা শুনশান, নাইট কার্ফু। হিসেব করে তার আগে শ্যুটিং শেষ করতে হবে। রঞ্জন ঘোষ (Ranjan Ghosh) পরিচালিত 'মহিষাসুরমর্দিনী'-র শ্যুটিংয়ের সেই অজানা গল্প এবিপি লাইভকে (ABP Live)-কে শোনালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।                                                                                                                 

রঞ্জন ঘোষ (Ranjan Ghosh) পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত ছবি 'মহিষাসুরমর্দিনী' (Mahishasur Mardini) মুক্তি পাচ্ছে সামনেই। একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্য়েই সম্মানিত হয়েছে এই ছবি। একটা রাতের গল্প বলে এই ছবি, লোকেশনেও খুব একটা চমক নেই। কিন্তু ছবির শ্যুটিং বোধহয় অতটা সহজ ছিল না। শাশ্বত বলছেন, 'এই ছবির শ্যুটিং যখন চলছে, তখনও কোভিড আতঙ্ক কাটেনি। আমরা অভিনেতা অভিনেত্রীরা শ্যুটিংয়ে মাস্ক পরে থাকতে পারতাম না। মেকআপ হয়ে গেলে আর মাস্ক পরা যায় না। কিন্তু ইউনিটের সবাই সতর্কতা অবলম্বন করে চলত। চুঁচুড়াতে শ্যুটিং চলেছে আমাদের। ঠিক কখন শ্যুটিং শেষ করলে সবাই বাড়ি ফিরতে পারবেন নাইট কার্ফুর আগে, তা মাথায় রেখে কাজ করতে হত। কোভিডের বাড়তি সতর্কতা নিয়ে কাজ করাটা সবসময়েই মনে থাকবে।'                     

আরও পড়ুন: Tabassum Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী তবসুম

টলিউড আর বলিউডে চুটিয়ে অভিনয় করছেন শাশ্বত। পরিচালনার কাজ হাতে গোনা। কখনও অন্য ভূমিকায় নিজেকে দেখতে ইচ্ছা করে না শাশ্বতর? অভিনেতা বলছেন, 'আমি এক আকাশের নীচে ধারাবাহিকটি পরিচালনা করেছিলাম ৯ মাস ধরে। একটি টেলিফিল্ম আর একটি এক সপ্তাহের সিরিজ পরিচালনা করেছিলাম একটি চ্যানেলের হয়ে। কিন্তু ছবি পরিচালনার জন্য পুরো সময়টা একটা ছবিকেই দিতে হয়। এখন অভিনেতা হিসেবে এতটাই ব্যস্ত যে পুরো সময় একটা ছবিকে দিয়ে, পরিচালনা করার মতো সময় আমার নেই।'                                             

অনেকেই ছবি পরিচালনা করেন ছবির টার্গেট অর্ডিয়েন্স ভেবে, ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে। শাশ্বতর মতে, ছবির ব্যবসায়িক দিকেন কথা ভাবলে এই মুহূর্তে কোন কোন পদক্ষেপ টলিউডের নেওয়া উচিত? অভিনেতা বলছেন, 'প্রথম শর্ত হওয়া উচিত, যিনি টিকিট কেটে হলে সিনেমা দেখতে আসছেন, তাঁকে বিনোদন দিতে হবে। হাসি, কান্না, রাগ বা ইচ্ছাপূরণ.. যে কোনওভাবে মানুষকে বিনোদন দেওয়াই ছবির একমাত্র শর্ত হওয়া উচিত। তবে ছবির ব্যবসায়িক দিনটা সত্যিই খুব গোলমেলে। কেউ কখনও বলতে পারেন না তাঁর আগামী ছবিটা সাফল্য পাবে নাকি পাবে না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget