এক্সপ্লোর

Saswata Chatterjee: আরজি কর নিয়ে প্রতিবাদ করেছি, কিন্তু আইনের ওপর থেকে বিশ্বাস হারালে বাঁচব কী করে? প্রশ্ন শাশ্বতর

Saswata Chatterjee on RG Kar Issue: বর্তমানে আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় গোটা বাংলা, গোটা দেশ। সেই ঘটনা কতটা নাড়া দিয়ে যায় শিল্পী শাশ্বত চট্টোপাধ্যায়কে?

কলকাতা: দক্ষিণ কলকাতার রঙিন কাচে ঘেরা রেস্তোরাঁর চেয়ারে, কখনও আবার বাইরের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা চলছিল। ঘণ্টাখানেক অপেক্ষার পরে, তিনি এলেন, সাদা গাড়িতে। স্বভাবোচিত স্বচ্ছন্দ চালচলন। প্রথমেই রেস্তোরাঁয় না ঢুকে, বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলেন তিনি। তার পরে রেস্তোরাঁয় প্রবেশ.. ক্যামেরার সামনে বসা.. অ্যান্ড অ্যাকশন। শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রতিটা সাক্ষাৎকার যেমন গল্পের মতোই হয়.. এই সাক্ষাৎকারও বেতিক্রম নয়। তিনি পুরনো থেকে নতুন দিনের গল্প শোনালেন.. হাসলেন, হাসালেনও। 'যমালয়ে জীবন্ত ভানু' ছবিটি মুক্তির আগে, অকপট সাক্ষাৎকারে টলিপাড়ার অপু।

পর্দায় তিনিই ভানু বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোটা বাঙালি জাতির কাছে আবেগ যে চরিত্র, তাঁকে পর্দায় ফুটিয়ে তোলা কী এতই সহজ? শাশ্বত বলছেন, 'খুবই ভয়ের ছিল। আমি তো প্রথমে বলেছিলাম গৌতমদাকে অভিনয় করতে। গৌতমদা মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে। দেখতেও অনেকটা ওঁরই মতো। ওনাকে বলাতেই উনি বলে উঠলেন.. 'না না আমি কী করে করব তুমিই করো'। চাপে ছিলাম অস্বীকার করার জায়গা নেই। তবে ছবিটা শেষ করার পরে একটা স্পেশাল স্ক্রিনিং করি। ওঁর বড় ছেলে এবং মেয়ে দুজনেই উপস্থিত ছিলেন। তাঁরা খুশি হয়েছেন আর আমরাও হালকা হয়েছি মানসিকভাবে। গৌতমদা তো বললেন, 'মনে হচ্ছে কিছু কিছু জায়গায় বাবাকেই দেখছি'। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে?

বর্তমানে আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় গোটা বাংলা, গোটা দেশ। সেই ঘটনা কতটা নাড়া দিয়ে যায় শিল্পী শাশ্বত চট্টোপাধ্যায়কে? অভিনেতা বলছেন, 'এই ঘটনা যাঁকে নাড়া দেয় না, সে মানুষ নয়।' অনেক অভিনেতা প্রতিবাদ করেছেন, অনেকে এ নিয়ে মৌন থেকেছেন। অভিনেতাদের প্রতিবাদের ভাষা কী হওয়া উচিত বলে শাশ্বত মনে করেন? অভিনেতা বলছেন, 'নীরবে হাঁটা ছাড়া কোনও রাস্তা নেই। আমি তো আইন জানি না। যাঁরা ওকালতি করেন তাঁরা তো প্রচুর পড়াশোনা করেন। সেটা আমার নেই। আমি পুলিশেও নেই যে আমি আইন, আইনের ফাঁক জানব। জানি না। আমাদের প্রতিবাদ করার দরকার ছিল। আমরা খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত হেঁটে ক্যামেরায় যা বলার বলেছি। এরপরে তো আইন বুঝবে। আইনের ওপর বিশ্বাস তো হারাতে পারি না। তাহলে বাঁচব কী করে?

আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে হুমকি দেওয়া আরও এক ব্যক্তিকে কর্ণাটক থেকে চিহ্নিত করল পুলিশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget