এক্সপ্লোর

Satyajit Ray: সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ, ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে চলছে 'মানিক বাবুর পাঁচালী'

'Klikk' Initiative: সত্যজিৎ রায় চলচ্চিত্রের ইতিহাসে, বিশেষত এই দেশের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম। তাঁর চলচ্চিত্রের যাত্রা শুরু হয় 'পথের পাঁচালী'র (১৯৫৫) হাত ধরে।

কলকাতা: আসছে ২ মে। বাঙালি সিনেপ্রেমীদের কাছে এই দিনের মাহাত্ম্য বিশাল। এদিন কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী (Satyajit Ray Birth Anniversary)। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবার বিশেষ উদ্যোগ নিল ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক ('Klikk' OTT Platform)। ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এই প্ল্যাটফর্মে চলবে 'মানিক বাবুর পাঁচালী' (Manik Babur Panchali) নামে #Raytrospective। বিশ্বজুড়ে সিনেমা প্রেমীরা মানিকবাবুর বিভিন্ন সিনেমা HD মানে দেখতে পারবেন, এই 'ক্লিক' প্ল্যাটফর্মে।

ক্লিকে চলছে 'মানিক বাবুর পাঁচালী'

সত্যজিৎ রায় চলচ্চিত্রের ইতিহাসে, বিশেষত এই দেশের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম। ১৯২১ সালে কলকাতায় জন্মগ্রহণকারী সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের যাত্রা শুরু হয় তাঁর প্রথম সিনেমা 'পথের পাঁচালী'র (১৯৫৫) হাত ধরে। তাঁর সিনেমাগুলি প্রায়শই মানব সম্পর্কের জটিলতা, সামাজিক রীতিনীতি এবং ভারতীয় সংস্কৃতির জটিলতাগুলিকে ফুটিয়ে তোলে। তাঁর ছবির মাধ্যমে দৈনন্দিন জীবনের সারমর্মকে সত্যতা এবং গভীরতার সঙ্গে ধারণ করানোর দক্ষতা, বিশ্বব্যাপী শ্রোতাদের মুগ্ধ করেছিল, যা আজও একইভাবে প্রাসঙ্গিক ও প্রশংসিত।

তাঁর সিনেমা তৈরির দক্ষত, শৈল্পিক সত্ত্বা স্পষ্ট 'অপরাজিত' থেকে 'হীরক রাজার দেশে'-র মতো অজস্র ছবিতে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান চলচ্চিত্র নির্মাণের বাইরেও প্রসারিত। সত্যজিৎ রায় একাধারে ছিলেন দক্ষ লেখক, চিত্রকর এবং সুরকার। আইকনিক চরিত্র ফেলুদাকে নিয়ে তৈরি গোয়েন্দা কাহিনি ও সিনেমা, সাহিত্য ও সমাজ সম্পর্কে তাঁর প্রবন্ধগুলি আজও মানুষের অত্যন্ত আপন। সত্যজিৎ রায়ের সেই প্রতিভা আজও বর্তমান, কারণ তাঁর চলচ্চিত্রগুলি আজও প্রাসঙ্গিক। তাঁর সেই সমস্ত সৃষ্টি এবার ওটিটিতে আনছে ক্লিক।

আরও পড়ুন: Shah Rukh Khan: 'ডন' রূপে ফিরছেন শাহরুখ খান? ফারহান আখতারের সিনেমায় নয়, তাহলে?

'ক্লিক' ওটিটির কর্ণধার অভয় তাঁতিয়া এই বিষয়ে বলেন, 'সত্যজিৎ রায় বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের এমন একজন মানুষ যাঁকে নিয়ে যতই আমরা চর্চা করি ততই কম মনে হয়। আর 'ক্লিক'-এর অন্যতম লক্ষ্য হল এই সব ক্লাসিক সিনেমাগুলিকে নতুন করে তুলে ধরা আধুনিক প্রযুক্তির সহায়তায়, যাতে তা আরও উপভোগ্য হয়ে ওঠে। এই কাজ আমরা চালিয়ে যাচ্ছি আর ভবিষ্যতেও করে যাব। এবারও আমরা চেষ্টা করেছি ওঁর নির্মিত চলচ্চিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে ওঁর কাজের ব্যাপ্তির উপর আলোকপাত করার। আশাকরি আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব।' ক্লিকে এই সিনেমাগুলি দেখা যাচ্ছে ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget