এক্সপ্লোর

সুশান্তকে গাঁজা খেতে দেখেছেন, তদন্তকারীদের কাছে দাবি রাঁধুনির

সুশান্তকাণ্ডে ড্রাগ-চক্রের তদন্তে তত্‍পর এনসিবি। রবিবার রিয়া চক্রবর্তীকে ৬ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় আবারও সোমবার তাঁকে ডেকে পাঠান তদন্তকারীরা। পাশাপাশি শনিবার গ্রেফতার হওয়া দীপেশ সওয়ান্তকেও রবিবার জেরা করেন তদন্তকারীরা।

মুম্বই: সুশান্তকাণ্ডে ড্রাগ-চক্রের তদন্তে তত্‍পর এনসিবি। রবিবার রিয়া চক্রবর্তীকে ৬ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় আবারও সোমবার তাঁকে ডেকে পাঠান তদন্তকারীরা। পাশাপাশি শনিবার গ্রেফতার হওয়া দীপেশ সওয়ান্তকেও রবিবার জেরা করেন তদন্তকারীরা। ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে সুশান্তের বাড়িতে কাজ করতেন দীপেশ। এনসিবি সূত্রে দাবি, জেরায় দীপেশ জানিয়েছেন, প্রথমদিকে সুশান্ত শুধু সিগারেট খেতেন। তারপর সুশান্ত গাঁজা, চরসের নেশা করতে শুরু করেন। সুশান্তের বাড়িতে পার্টি করতে রিয়া, সৌভিক ও সুশান্তের অন্যান্য বন্ধুরা আসতেন। সেখানে নেশা করা হত। দীপেশ আরও জানান, ২০১৯-এর জানুয়ারি মাস থেকে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন সুশান্ত। যদিও দীপেশ জানান, তাঁকে দিয়ে কোনওদিন মাদক বা গাঁজা আনাননি সুশান্ত। বরং হৃষিকেশ পওয়ার নামে আরেকজন হাউজ স্টাফ অভিনেতার জন্য গাঁজা এনে দিতেন। এই প্রসঙ্গে আব্বাস খলুই নামে আরেকজনের নামও উল্লেখ করেন, যে সুশান্তের জন্য গাঁজা প্রস্তুত করে দিতেন। এএনআই সূত্রে খবর, এনসিবির দাবি, এই দীপেশের সঙ্গে ড্রাগ সিন্ডিকেটের যোগ আছে। যোগাযোগ আছে হাই-সোশাইটির অনেকের সঙ্গেই। রবিবার দীপেশকে আদালতে তোলা হলে তাঁকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্তকে জেরা করে যেসব ড্রাগ কারবারিদের নাম উঠে এসেছে তাঁদের খোঁজে এদিন মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশিও চালায় এনসিবি। এনসিবি যখন সুশান্ত মৃত্যুতে ড্রাগ কানেকশনের তদন্ত করছে, তখন রবিবার সক্রিয় ছিল সিবিআই-ও। শনিবারই সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে গিয়ে পুননির্মাণ করেন তদন্তকারীদের একটি দল। আর এদিন গোয়েন্দা সংস্থার সেই দলই পৌঁছে যায় কুপার্স হাসপাতালে। এখানেই সুশান্ত সিং রাজপুতের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছিল। এদিন সিবিআই টিমকে সাহায্য করার জন্য ছিলেন এইমসের চার চিকিত্‍সকের এক দলও। সূত্রের খবর,সুশান্তের মৃতদেহের ময়নাতদন্ত করা পাঁচ চিকিত্‍সকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। জানতে চাওয়া হয় সুশান্তের শরীর থেকে কী কী খাবারের নমুনা মিলেছে? শনিবারের পর রবিবারও সুশান্তের দিদি মিতুকে তলব করা হয় সান্তাক্রুজের ডিআরডিও গেস্ট হাউসের সিবিআইয়ের অস্থায়ী অফিসে। পাশাপাশি ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে যে অ্যাম্বুল্যান্সে করে সুশান্তের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এদিন তার চালককেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget