এক্সপ্লোর

Serial Mithai: ভাঙা হবে 'মনোহরা' বাড়ি, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'মিঠাই'?

Bengali Serial Mithai: তাহলে কী এমন মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে 'মিঠাই'? কই, গল্পে তো তেমন ইঙ্গিত পাওয়া যায় না! হঠাৎ কি বন্ধ হয়ে যাবে এই জনপ্রিয় ধারাবাহিক?

কলকাতা: তিল তিল করে সাজিয়ে তোলা হয় বাড়ির প্রত্যেকটা ঘর। কোথায় জানলা, কোথায় দরজা, কোথায় আয়না, কোথায় পর্দা, কোথায় জলের গ্লাস, রান্নাঘরের কৌটো.... সবটাই যেন চেনা হয়ে যায় হাতের তালুর মতোই। ঠিক যেমনটা বাড়িতে হয়! আচ্ছা, ধারাবাহিকের সেট আর বাড়ির মধ্যে কী খুব একটা পার্থক্য থাকে? বাড়ির বাইরেও যেন আর একটা বাড়ি, সেখানে সবকিছু আছে, আছে নিজের মানুষও। অভিনয় করতে করতে সবাই ভুলেই যান, এটা যেন একটা খেলনা, ভেঙে পড়তে পারে যে কোনও সময়েই।

প্রথমে সিদ্ধার্থ মোদক অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) পোস্টটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন অনেকে। তাহলে কী এমন মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে 'মিঠাই'? কই, গল্পে তো তেমন ইঙ্গিত পাওয়া যায় না! হঠাৎ কি বন্ধ হয়ে যাবে এই জনপ্রিয় ধারাবাহিক? ভিডিওতে দেখা গেল, মিঠাইয়ের সেটের সিঁড়ি দিয়ে নেমে আসছে আদৃত। সঙ্গে ক্যাপশানে ইংরাজিতে দেখা, 'মনোহরার ফ্লোরে শ্যুটিং শুরু করেছিলাম ২০২০ সালের ২০ ডিসেম্বর। প্রথম যে দৃশ্যটা এই ফ্লোরে শ্যুট হয়েছিল, সেটা হল সিদ্ধার্থ মোদকের পরিচিতির শটটি। অবাক কাণ্ড, আজ এই ফ্লোর ছেড়ে যাওয়ার শেষ মানুষটি হল সিদ্ধার্থ মোদক। শেষবার এই ফ্লোরে শ্যুটিং করলাম আজ। তোমাদের সবার ভালবাসায় আমি আপ্লুত। শেষবারের মতো আপনারা আমায় সিঁড়ি দিয়ে নামতে দেখলেন সম্ভবত। জি বাংলা, শ্রী ভারত লক্ষ্মী স্টুডিও সবাইকে ধন্যবাদ।'

সবাই মনে একটাই প্রশ্ন, তাহলে কী শেষ হয়ে যাচ্ছে 'মিঠাই'? খোঁজ নিয়ে জানা গেল, ধারাবাহিক শেষ নয়, বদল হচ্ছে মিঠাইয়ের সেট। মনোহরার সেটে এবার নতুন ধারাবাহিকের শ্যুটিং হবে। আর তাই, ভারতলক্ষ্মী স্টুডিওর অন্য ফ্লোরে শ্যুটিং হবে মিঠাইয়ের। গল্পে কিছু পরিবর্তন আসবে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে ধারাবাহিক শেষ নিয়ে যে জল্পনা অনুরাগীদের মধ্যে দেখা যাচ্ছে, তা আপাতভাবে ভিত্তিহীন বলেই মনে হচ্ছে। ২ বছর ধরে চলা এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উচ্ছ্বাসও স্পষ্ট।

আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

আরও পড়ুন: Rabindranath Tagore Fashion : যৎসামান্য কাপড়চোপড়, এক জোড়া জুতো, ভাবনারও অতীত রবি ঠাকুরের ছেলেবেলার এই গল্প

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ADRIT ROY (@adritroyfc)

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget