এক্সপ্লোর

Pathan OTT Release: ওটিটিতে মুক্তি পাচ্ছে 'পাঠান', কবে থেকে শুরু স্ট্রিমিং?

Pathan OTT Release: এবার ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পেতে চলেছে শাহরুখ-দীপিকার ছবি পাঠান।

কলকাতা: টানা ৫০ দিন ধরে দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলেছ শাহরুখ খান, দিপীকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি 'পাঠান'। 

এবার ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি। অ্য়ামাজন প্রাইমে আগামী ২২ শে মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে এই ছবির। সূত্রের খবর অনুযায়ী, ছবির একাধিক ডিলিট করা দৃশ্য়েও দেখা যেতে পারে।

ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্য়ে রয়েছে, USA, কানাডা, UAE, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।

বিটাউন সূত্রে খবর, ৫৬ দিন পূর্ণ করার পর ওয়েব প্ল্য়াটফর্মে আসতে চলেছে এই ছবি।

আরও খবর...

ট্রেলার জুড়ে বিষণ্ণতার সুর, স্ত্রী'র জীবনী কি শেষ পর্যন্ত লিখে উঠতে পারবেন প্রসেনজিৎ?

প্রসঙ্গত,

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি। 

অন্য়দিকে, গত ২৪শে ফেব্রুয়ারী  বাংলাদেশে মুক্তি পেয়েছিল 'পাঠান'(Pathan)। সবথেকে আশ্চর্য বিষয়. দীর্ঘ ৮ বছর পর,বাংলাদেশে মুক্তি পেল কোনও বলিউড ছবি।
অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের ওপর ৫ দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ছিল।  ২০১৫ সালে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং সালমান খান (Salman Khan) অভিনীত ওয়ান্টেড (২০০৯) মুক্তি পায়। এমন সিদ্ধান্ত বাংলাদেশী চলচ্চিত্র শিল্পকে পঙ্গু করে দিতে পারে, এই দাবিতে প্রতিবাদ জানান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সেইসময় বিক্ষোভকারীরা ওয়ান্টেডের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং  ছবিটি বয়কট করার অনুরোধ জানায়। এমনকি ক্ষুব্ধ বিক্ষোভকারীরা  শাকিব খান অভিনীত ছবিও বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে এই দেশের দর্শকও 'পাঠান'(Pathan)-কে গ্রহণ করেছিলেন সানন্দে।

 

 

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget