এক্সপ্লোর

Sesh Pata trailer: ট্রেলার জুড়ে বিষণ্ণতার সুর, স্ত্রী'র জীবনী কি শেষ পর্যন্ত লিখে উঠতে পারবেন প্রসেনজিৎ?

Sesh Pata trailer: ৬০ বছরের বৃদ্ধের ভূমিকায় এই ছবিতে দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের।

কলকাতা: ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল স্ত্রী'র মৃতদেহ। তারপর থেকে জীবনটা লণ্ডভণ্ড হয়ে যায়। বারবার তাড়া থেকেও স্ত্রী'র জীবনী লেখাটা শেষ করে উঠতে পারেন না বছর ষাটের বৃদ্ধ বাল্মিকী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। অতঃপর লেখার কাজ সম্পূর্ণ করতে আনা হয় গার্গী রায়চৌধুরীকে। তবে কি এই গল্প শেষ করতে পারবেন  বাল্মিকী?

পরিচালক অতনু ঘোষের ছবি 'শেষ পাতা'র ট্রেলার জুড়ে যেন উঠে বেজে চলেছে বিষণ্ণতার সুর। কলকাতা শহরের টুকরো কোলাজ ধরা পড়েছে ছবির বিভিন্ন ফ্রেমে। বেশ অন্য়রকম লুকে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা বিক্রম ঘোষকে (Vikram Ghosh)।

আরও পড়ুন...

Gaslight Trailer: গাঢ় হচ্ছে রহস্য়ের জাল, বাবার মৃত্য়ুর কিনারা কি করতে পারবেন সারা?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। ভিডিওয় তাঁকে পিছন থেকে দেখা যাচ্ছে। শ্যুটিংয়ের ফাঁকে তোলা ভিডিও। ক্যাপশনে লিখেছেন, 'শেষপাতা শ্যুট, বিহাইন্ড দ্য সিনস।' একইসঙ্গে মাস্ক খোলার কারণও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, 'শটের ঠিক আগেই মাস্কটা খুলে ফেলতে হয়েছিল স্পেশ্যাল মেকআপের জন্য।'

গোটা ভিডিওয় দেখা গেল তিনি হেঁটে যাচ্ছেন, লিফটে উঠছেন। কিন্তু কোনও ক্ষেত্রেই তাঁর মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। তাঁর পোস্টে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে কমেন্টও করেছেন।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন টলি অভিনেতা। লাল পাঞ্জাবি পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন পিতা-পুত্র। ছবিতে দেখা যায়, ছেলে তৃষানজিৎ চট্টোপাধ্যায়ের ছবি তুলে দিচ্ছেন টলিউডের সুপারস্টার বুম্বা দা। সঙ্গে একটা মজার ক্যাপশনও লিখেছেন তিনি। ক্যাপশনে লেখেন, 'মিশুকের আবদারে ক্যামেরার অন্যদিকে'। 

সাধারণত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা ক্যামেরার সামনেই দেখে থাকি, অভিনয় করতে। কিন্তু ছেলের আবদারে এবার ক্যামেরার পিছনে তিনি। বাবা-ছেলের সেই মিষ্টি মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। সেটাই পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 

এক্ষেত্রে বলা যায়, নিজের অভিনয় কেরিয়ারে বারবার নিজেকে ভেঙেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। যে ভূমিকাতেই হোক না কেন, নিজের অভিনয় ক্য়ারিশ্মায় প্রতিবার তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। এবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বেঁধে বুম্বাদার এক বৃদ্ধের চরিত্রে অভিনয় দর্শকের কতটা ভালো লাগে অপেক্ষা সেটাই দেখার।

প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই এপ্রিল।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget