এক্সপ্লোর

Jawan Film: ওটিটিতে ২০ মিনিট দীর্ঘতর হবে শাহরুখ খানের 'জওয়ান', কেন?

'Jawan' On OTT: 'জওয়ান' ওটিটি প্ল্যাটফর্মে এসে পৌঁছলে তার দীর্ঘায়িত 'রান টাইম' গিয়ে দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ০৫ মিনিটে যা এমনিতে প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিট। তবে মুক্তির এখনও নিশ্চিত তারিখ জানা যায়নি।

নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে তাঁর বাদশাহি জয় হয়েছে ইতিমধ্যেই। অনুরাগী মহল তো বটেই, বিশ্বের সকল বলিউড প্রেমীর মতে শাহরুখ খানের (Shah Rukh Khan) সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জওয়ান' (Jawan) মাস্ট ওয়াচ। সেই সঙ্গে প্রত্যেকেই অপেক্ষায় কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি (Jawan OTT Release) পাবে এই ছবি। এরই মধ্যে পাওয়া খবর অনুযায়ী, 'জওয়ান' ছবির ওটিটি ভার্শনে নাকি থাকবে একাধিক অদেখা দৃশ্য। তা নিয়ে চলছে কাজ। 

ওটিটিতে বাড়বে 'জওয়ান' ছবির দৈর্ঘ্য, কেন?

সূত্রের খবর, প্রেক্ষাগৃহে যে সংস্করণ মুক্তি পেয়েছে সেখানে একাধিক অ্যাকশন দৃশ্য, একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য, ইচ্ছাকৃতভাবেই কেটে ফেলা হয়েছে যাতে মোটামুটি একটা দৈর্ঘ্য বজায় রাখা যায়। তবে এই সমস্ত বাদ দেওয়া দৃশ্য ফিরতে চলেছে 'জওয়ান' ছবির ওটিটি মুক্তির অংশ হিসেবে। 

ছবির পরিচালক অ্যাটলি, স্বয়ং এই কাজে ব্রতী। সম্পূর্ণ নতুন 'ডিরেক্টর্স কাট' তৈরি করতে ব্যস্ত তিনি। ছবির এহেন সংস্করণ কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেই দেখতে পাওয়া যবে। দর্শকদের এই ছবির অভিজ্ঞতা আরও রোমহর্ষক ও দুর্দান্ত করার জন্যই এই উদ্যোগ নির্মাতাদের। 

'জওয়ান' ওটিটি প্ল্যাটফর্মে এসে পৌঁছলে তার দীর্ঘায়িত 'রান টাইম' গিয়ে দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ০৫ মিনিটে যা এমনিতে প্রেক্ষাগৃহে ২ ঘণ্টা ৪৫ মিনিট। প্রসঙ্গত, ওটিটিতে কবে এই ছবি মুক্তি পাবে তার এখনও নিশ্চিত তারিখ জানা যায়নি। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে ঝোড়ো ব্যাটিং করছে 'জওয়ান'। ফলে এখনই ওটিটিতে যে এই ছবি মুক্তি পাবে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ট্রেন্ড দেখে ওটিটি-তে মুক্তির তারিখ মাস দুয়েক পিছিয়ে দেওয়া হতে পারে। 

আরও পড়ুন: 'Jawan' BO Collection: ১১ দিনের মাথায় বিশ্ব বাজারে ৮০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির

বক্স অফিসে গত ১১ দিন ধরেই চলছে 'জওয়ান' ঝড়। দেশের বক্স অফিস (box office) হোক বা বিশ্ব বাজার, সর্বত্রই রেকর্ড ভাঙা আয় করছে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের এই ছবি। ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের হিসেব অনুযায়ী, 'জওয়ান' ৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। মনোবালা বিজয়বালানের পোস্ট অনুযায়ী, 'ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিসে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করল 'জওয়ান'। একাদশতম দিনে, ট্র্যাকড শো থেকে এই ১৩ লক্ষ ৯০ হাজার ১৪২টি টিকিট বিক্রি হয়েছে এই ছবির।' 'জওয়ান' ছবির হিন্দি সংস্করণের ১৩ হাজার ৩১৭টি শো থেকে আয় হয়েছে ৩৫.১৮ কোটি টাকা। প্রত্যেক শো থেকে ২৬ হাজার ৪১৭ টাকা করে আয় হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget