এক্সপ্লোর

Jawan: আরব আমিরশাহী, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়ায় শুরু 'জওয়ান' ছবির অগ্রিম টিকিট বুকিং

Shah Rukh Khan: এখনও 'জওয়ান' ছবির ট্রেলার মুক্তি পায়নি। শুধুমাত্র একটি 'প্রিভিউ' প্রকাশ পেয়েছে যা ঝড় তুলেছে সর্বত্র। প্রথম দুটি গান 'জিন্দা বন্দা' ও 'চলেয়া' মুক্তি পেয়েছে, মানুষের মন জয় করেছে।

নয়াদিল্লি: গোটা দেশ ফুটছে 'জওয়ান' জ্বরে (Jawan Fever), যা ছড়িয়ে পড়েছে বিদেশেও। চলতি বছরে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত দ্বিতীয় ছবি মুক্তির অপেক্ষায় ৭ সেপ্টেম্বর। হিসেব কষে আর ঠিক তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেল ছবির অগ্রিম টিকিট বুকিং (Advance Ticket Booking)। অবশ্য এই দেশে নয়, কিং খানের (King Khan) অজস্র ফ্যানের জন্য বক্স অফিসের দরজা খুলল আরব আমিরশাহীতে (UAE)। সেখানেও  ঝড় তুলেছেন কিং খান। 

আরব আমিরশাহীতে শুরু হল 'জওয়ান' ছবির টিকিট বিক্রি

এখনও ২১ দিনের অপেক্ষা। ইতিমধ্যেই খুলে গেল দ্বার। 'জওয়ান' ছবির টিকিটের অগ্রিম বুকিং শুরু হল সংযুক্ত আরব আমিরশাহীতে। শাহরুখ খানের একটি ফ্যান অ্যাকাউন্ট থেকেই সেই খবর ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে 'ভক্স', 'নোভো', 'রিল' ও 'রক্সি'র মতো সিনেমা হলের চেনগুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে। ওই সিনেমা হলগুলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেও টিকিট পাওয়া যাচ্ছে সেই খবর দেওয়া হয়েছে। 

 

কেবল সংযুক্ত আরব আমিরশাহীই নয়, অপর একটি হ্যান্ডল থেকে জানানো হয়েছে যে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে মার্কিন মুলুকেও। সেই হ্যান্ডলে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ৪৭.৩ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও জার্মানি ও অস্ট্রেলিয়াতেও শুরু হয়েছে 'জওয়ান' ছবির টিকিটের অগ্রিম বুকিং। 

 

প্রসঙ্গত, এখনও 'জওয়ান' ছবির ট্রেলার মুক্তি পায়নি। শুধুমাত্র একটি 'প্রিভিউ' প্রকাশ পেয়েছে যা ঝড় তুলেছে সর্বত্র। প্রথম দুটি গান 'জিন্দা বন্দা' ও 'চলেয়া' মুক্তি পেয়েছে, মানুষের মন জয় করেছে। 'চলেয়া' গানে প্রথমবার শাহরুখ খান ও নয়নতারাকে রোম্যান্স করতে দেখা গেছে। এই নতুন জুটিকে দর্শকও বেশ পছন্দ করেছে। 

আরও পড়ুন: Don 3: 'ডন' নিয়ে সমালোচনা হজম করেছিলেন শাহরুখকেও, রণবীরকে নিয়ে কটাক্ষের জবাব ফারহানের

উল্লেখ্য, ২০২৩ সালে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় নায়কের ভূমিকায় ফিরেছেন কিং খান। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। অনুরাগীদের শাহরুখ দর্শনের রেকর্ড ঝড় তুলেছিল বক্স অফিসে। বক্স অফিসে ছবিটি ইতিহাস গড়ে প্রথম দিনেই ৫৬ কোটি টাকার ব্যবসা করে। সবশেষে, গোটা দেশে মোট ৫৪৩.০৫ কোটি টাকা আয় করে এই ছবি। বিশ্বজুড়ে এই ছবি ১০০০ কোটির ওপর ব্যবসা করে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget