এক্সপ্লোর

Shah Rukh Khan Update: ছুটির দিন কীভাবে কাটান শাহরুখ খান! ভিডিও দেখে নেটিজেনদের চোখ কপালে

Shah Rukh Khan: রবিবার দিনটা প্রত্যেকেই নিজের নিজের মতো করে কাটান। কিন্তু তিনি শাহরুখ খান। তিনি কীভাবে রবিবার ছুটির দিন কাটান, এবার সেই রহস্য ফাঁস হল।

মুম্বই : শাহরুখ খান। নামটা শুনলেই লক্ষ লক্ষ ভক্তের হৃদস্পন্দন আরও খানিকটা বেড়ে যায়। তিনি পর্দায় এলে আর দুটো হাত দু পাশে ছড়িয়ে দাঁড়ালে যে ম্যাজিক কাজ করে, তা বলাই বাহুল্য। বলিউডের বাদশার সম্পর্কে কৌতূহল বহু মানুষের মধ্যেই রয়েছে। পর্দায় তাঁর জাদু কারও অজানা নয়। কিন্তু ব্যক্তিগত জীবনে কেমন শাহরুখ খান, সে বিষয়ে কৌতূহল যে কতটা, তা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্ন দেখলেই জানা যায়। কীভাবে তিনি স্ত্রী গৌরীর সঙ্গে সময় কাটান, বাড়িতেই বা তিনি কেমন, এসব জানার ইচ্ছের কোনও শেষ নেই ভক্তদের মনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের একটি পুরনো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে বলিউডের বাদশাকে বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালালের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। রবিবার দিনটা প্রত্যেকেই নিজের নিজের মতো করে কাটান। কিন্তু তিনি শাহরুখ খান। তিনি কীভাবে রবিবার ছুটির দিন কাটান, এবার সেই রহস্য ফাঁস হল।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের য়ে পুরনো ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে ফরিদা জালাল তাঁকে জিজ্ঞাসা করছেন যে, পরিবারের সঙ্গে কাটানো কোনও একটা ছুটির দিনের গল্প বলার জন্য। এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রশ্নে শাহরুখ যা উত্তর দিলেন, তা শুধুমাত্র তাঁর পক্ষেই দেওয়া সম্ভব। তিনি বলেন, 'মনে করুন রবিবার। আমি রাতে অনেক দেরি করে ঘুমোই আর সকালে দেরি করে উঠি। আর রবিবার আমার সকালই হয় গৌরীর বকুনি খেতে খেতে। সপ্তাহের বাকি ৬দিন আমি কত কাজ করেছি, একটুও ওকে সময় দিতে পারিনি। এই সব শুনতে শুনতে যখন বলি যে আমি খুব ক্লান্ত ছিলাম। তখন ফের ও বলে- কিচ্ছু না। আমি যত আমার ক্লান্ত থাকার কথা বলি, তত ও রেগে যায়। আমি তখন ঘুম ঘুম চোখে ওর দিকে তাকাই আর বলি - কী সুন্দর লাগছে তোমায়। ব্যস আমার দিন শুরু হয়ে যায়।'

শাহরুখ আরও বলেন, 'রবিবার আমি স্নান-টান কিছু করি না। টিভি চালিয়ে শুয়ে পড়ি। সঙ্গে চিপস, কোল্ড ড্রিঙ্কস থাকে। শুয়ে শুয়ে টিভিতে সিনেমা দেখি। এরপর আমার কুকুরটাকে ভাল করে স্নান করাই। এরপর বাড়িতে বন্ধুরা আসে। ওদের সঙ্গে কিছুটা সময় কাটাই। এরপর সন্ধেবেলা গৌরীকে সঙ্গে নিয়ে কোথায় ঘুরতে যাই। যেহেতু গৌরী ডান্স করতে খুব ভালোবাসে, তাই ক্লাবে যেতে পছন্দ করি। এরপর রাতে বাড়ি ফিরে ওর সঙ্গে সিনেমা দেখি আর তারপর দুজনে ঘুমিয়ে পড়ি। ব্যস এভাবেই ছুটির দিন কাটে আমার।'

প্রসঙ্গত, বলিউড বাদশা শাহরুখ খান আর তাঁর ডিজাইনার স্ত্রী গৌরীর জুটি বলিউডে চর্চিত এবং আলোচিত। গৌরীর যখন মাত্র ১৪ বছর বয়স, তখন তাঁর প্রথম আলাপ হয় শাহরুখ খানের সঙ্গে। সেখান থেকেই তাঁদের লাভ স্টোরি শুরু। একটি সাক্ষাৎকারে গৌরী জানিয়েছিলেন যে, শাহরুখ খানই একমাত্র পুরুষ, যাঁর সঙ্গে তিনি ডেটে গিয়েছিলেন। এবং বাকিটা তো ইতিহাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget