এক্সপ্লোর

Bollywood Update: আরিয়ান খানের গ্রেফতারিতে বলিউডের কোন কোন ছবির শ্যুটিং আটকে রয়েছে?

বর্তমানে আরিয়ান খানকে রাখা হয়েছে আর্থার রোড জেলে। বারংবার জামিনের আবেদনের পরও তা মঞ্জুর হয়নি। ফলে স্বাভাবিকভাবেই আরিয়ানের খানের ঘটনার প্রভাব পড়েছে শাহরুখ খানের পেশাগত জীবনেও। 

মুম্বই : চলতি মাসের শুরুর দিকেই মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে রেভ পার্টি চলাকালীন সেখান থেকেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে আটক হন শাহরুখ-তনয়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনসিবি। বর্তমানে আরিয়ান খানকে রাখা হয়েছে আর্থার রোড জেলে। বারংবার জামিনের আবেদনের পরও তা মঞ্জুর হয়নি। ফলে স্বাভাবিকভাবেই আরিয়ানের খানের ঘটনার প্রভাব পড়েছে শাহরুখ খানের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও। 

আরও পড়ুন - Defamation Suit Case : শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের রাজ-শিল্পার

মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারি এবং বারংবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার ফলে শাহরুখ খানও তাঁর পেশাগত জীবনে একের এক ছবির শ্যুটিং পিছিয়ে দিচ্ছেন। শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮-তে 'জিরো' ছবিতে। ছবিটি বক্স অফিস কালেকশনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পর থেকে আর বড় পর্দায় দেখা যায়নি বাদশাকে। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে শুরু করেছিলেন 'পাঠান' ছবির শ্যুটিং। কথা ছিল তাঁরা শ্যুটিংয়ের জন্য উড়ে যাবেন স্পেনের মায়িরকা দ্বীপে। কিন্তু সেই সময়ই আরিয়ান খান গ্রেফতার হওয়ায় তা পিছিয়ে দেন কিং খান। এছাড়াও অ্যাটলির পরবর্তী ছবির শ্যুটিং করার কথা ছিল শাহরুখ খানের। কিন্তু ছেলের মাদক মামলায় গ্রেফতারি তাঁকে সমস্ত কিছুই পিছিয়ে দিতে হচ্ছে। কবে তিনি আবার সেটে ফিরবেন, তার খবর এখনই দিতে পারছেন না কেউ। 

আরও পড়ুন - Dia Mirza in Bollywood: বলিউডে দু'দশক কাটিয়ে ফেললেন দিয়া মির্জা, কোন ছবি দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার?

শুধু শাহরুখ খানেরই নয়, আরিয়ান খানের গ্রেফতারির প্রভাব পড়েছে সলমন খানের উপরও। শাহরুখ খানের 'পাঠান' এবং সলমন খানের 'টাইগার থ্রি' দুটো ছবিই প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। দুটো ছবির মধ্যে গভীর যোগাযোগও রয়েছে। শোনা গিয়েছে, 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানকে। আর 'টাইগার থ্রি' ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে কিং খানকে। বলিউড বাদশার এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেম সলমন খানও। আরিয়ান খানের গ্রেফতারির পর একাধিকবার শাহরুখ খানের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে ভাইজানকে। তাছাড়া, এই মুহূর্তে 'বিগ বস' নিয়েও ব্যস্ত রয়েছেন সলমন। থাই আটকে রয়েছে তাঁর 'টাইগার থ্রি'-র শ্যুটিংও। কবে এই সমস্ত ছবির শ্যুটিং ফের শুরু হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget