এক্সপ্লোর

'Shaitaan' BO Collection: প্রথম দিনেই ছক্কা হাঁকাল 'শয়তান'! কত কোটির ব্যবসা করল মাধবন-অজয়ের ছবি?

'Shaitaan' Collection Day 1: ফিল্মটি শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই মূল বিষয়ে উপস্থিত হয়। মাধবনের প্রবেশের সঙ্গে সঙ্গে আঁচ করতে পারবেন যে এবার কিছু গণ্ডগোল হবে। এবং তা শুরু হতেই হতবাক হওয়ার জোগাড় হবে।

নয়াদিল্লি: শুক্রবার বিকাশ বহেল পরিচালিত 'শয়তান' (Shaitaan) মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। হিসেব বলছে প্রথম দিনেই বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি। সুপারন্যাচরাল থ্রিলার (Supernatural Thriller) ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn), জ্যোতিকা (Jyotika) ও আর মাধবন (R Madhavan)। 

'শয়তান' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত?

সিনেমার ব্যবসার হিসেব দেখে যে সংস্থাগুলি তাদের অন্যতম Sacnilk.com। তাদের মতে প্রথম দিনেই দেশের বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি। সূত্রের খবর, 'শয়তান' প্রথম দিনে দেশে সমস্ত ভাষা মিলিয়ে ১২.৬২ কোটি টাকার ব্যবসা করেছে। শুক্রবার, হিন্দি ভাষায় প্রায় ১৯.৯২ শতাংশ দখল পেয়েছে। এর আগে এমরান হাশমি, বিপাশা বসু ও এষা গুপ্তা অভিনীত হরর ফিল্ম ১০.৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল। প্রায় দশক পুরনো রেকর্ড ভাঙল এই ছবি। 

'শয়তান' ছবির কাহিনি এক ঝলকে

অজয় দেবগণ তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে নিজেদের ফার্মহাউজে ছুটি কাটাতে যাচ্ছে। রাস্তায় এক ধাবায় তাঁরা খাবার খেতে দাঁড়ায়। সেখানে মাধবন তাঁর মেয়েকে এমন কিছু খাইয়ে দেয় যাতে সে সম্পূর্ণ তাঁর বশে চলে যায়। এরপর মাধবন তাঁদের ফার্মহাউজে পৌঁছে যায় এবং তারপর যা হয় তা শিউরে ওঠার মতো। মাধবন তাঁদের মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু তাতে মা-বাবার সায় থাকতে হবে, এবং কীভাবে মা বাবাও মেয়েকে দান করে দেয়। ওই পরিবারের ওপর প্রবলভাবে নির্যাতন চালাতে থাকে মাধবন এবং শেষ পর্যন্ত অজয় কীভাবে নিজের পরিবারকে বাঁচায়। এবার হিন্দি সিনেমা যখন সেখানে নায়কের জয় তো হবেই, ফলে পরিবারকে বাঁচাতে পারবে সে। এটাই ফিল্মের গল্প।

আরও পড়ুন: Oscars 2024 Live Streaming: অনুষ্ঠিত হতে চলেছে 'অস্কার ২০২৪', ভারতে কবে, কখন, কোথায় সরাসরি দেখবেন অনুষ্ঠান?

ABP Live-এর রিভিউ অনুযায়ী কেমন হয়েছে এই ছবি

ফিল্মটি শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই মূল বিষয়ে উপস্থিত হয়। মাধবনের প্রবেশের সঙ্গে সঙ্গে আঁচ করতে পারবেন যে এবার কিছু গণ্ডগোল হবে। এবং তা শুরু হতেই হতবাক হওয়ার জোগাড় হবে। সিট ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। মাধবন যে অজয়ের পরিবারের ওপর নির্যাতন করবে সেই প্রত্যেকটা দৃশ্য একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। ছবির প্রথমার্ধ ভীষণ টানটান। দ্বিতীয় ভাগে যতক্ষণ মাধবন ওদের বাড়িতে রয়েছেন ততক্ষণ গল্পও ঠিক রাস্তায় এগোয়, কিন্তু ছবি যত ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে তত মনে হবে যে ভাল একটা রান্না হচ্ছিল, তাতে ভুল মশলা দিয়ে নষ্ট করে দেওয়া হল। কিছু দৃশ্য একেবারে অপ্রয়োজনীয় মনে হবে। মনে হতে পারে যে এত বড় শয়তানের সঙ্গে এমনটা কী করে হতে পারে। ফিল্মের ক্লাইম্যাক্স খানিক আলগা মনে হবে এবং যার ফলে একটা দুর্দান্ত ছবি 'ওয়ান-টাইম ওয়াচ' হয়ে থেকে যেতে পারে। ফিল্মে বারবার কালো জাদু ও বশীকরণের প্রসঙ্গ এসেছে এবং সেই সঙ্গে সতর্কবার্তা দেখানো হয়েছে যে এই ছবি এসব প্রচার করে না, কিন্তু গোটা ছবিটা তৈরিই হয়েছে এই বিষয়ের ওপর ভিত্তি করে, ফলে কালো জাদু আদৌ আছে কি না, সেই সিদ্ধান্ত দর্শকের ওপর রইল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget