এক্সপ্লোর

Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?

Diljit Dosanjh Satluj Controversy: শিরোমনি অকালি দল জানিয়েছে, এই সিনেমা পঞ্জাবিদের নিয়ে, সেই কারণে ওয়েব প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়া হলেও, সেটি পঞ্জাবের গ্রামে গ্রামে পৌঁছে দিতেই হবে

কলকাতা: কার্যত অনেক কাঠখড় পুড়িয়ে, অবশেষে মুক্তি পেয়েছিল এই সিনেমা, দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) অভিনীতি সিনেমা, 'সতলুজ' (Satluj)। শিখদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে, এই ছবির গল্প আবর্তিত হয়। জি ফাইভে মুক্তি পেয়েছিল এই সিনেমা, কিন্তু সেখানেই সমস্যার শেষ হল না!। মুক্তির মাত্র ২ দিনের মধ্যেই, ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'। এর ফলে, গোটা দেশে আর কোথাও দেখা যাবে না সিনেমাটি। প্রথম অবশ্য এই সিনেমার নাম হওয়ার কথা ছিল 'পঞ্জাব ৯৫'। সেন্সর বোর্ডের আপত্তিতে, বদলে ফেলা হয় এই সিনেমার নাম। 'পঞ্জাব ৯৫' বদলে সিনেমার নাম রাখা হয়, 'সতলুজ'। সেন্সর বোর্ডের কথামতো যাবতীয় পরিবর্তন করার পরে, সার্টিফিকেট পেয়ে তবেই জি ফাইভে মুক্তি পেয়েছিল এই সিনেমা। কিন্তু হঠাৎ এই সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়ার কোনও স্পষ্ট কারণ দর্শানো হয়নি। আর এবার, এই সিনেমার পাশে দাঁড়াল শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal )। সুখবীর সিংহ বাদল এই ছবি নিয়ে বড় ঘোষণা করেছেন, কী জানিয়েছেন তিনি? 

 'সতলুজ' নিয়ে নেওয়া হবে বিশেষ পদক্ষেপ? 

শিরোমনি অকালি দলের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু এই সিনেমা পঞ্জাবিদের নিয়ে, সেই কারণে ওয়েব প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়া হলেও, সেটি পঞ্জাবের গ্রামে গ্রামে পৌঁছে দিতেই হবে। সেই কারণে, শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে জানানো হয়েছে, পঞ্জাবের গ্রামে গ্রামে ঘুরে এই শো দেখানো হবে। যেহেতু এই সিনেমা মানবাধিকার কর্মী যশবন্ত সিংহ খালরার জীবন নিয়ে, তাই সুখবীর সিংহ বাদল তথা শিরোমণি অকালি দল মনে করছে, এই সিনেমা দেখতে না দেওয়ার অর্থ হচ্ছে, পঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মুছে ফেলা। কীভাবে একজন সমাজকর্মী সমাজের জন্য কাজ করেছিলেন, কীভাবে ২৫ হাজারেরও বেশি পঞ্জাবিদের সঙ্গে হয়ে যাওয়া অপরাধকে তুলে ধরেছিলেন, সেই গল্প সকলেরই জানা উচিত বলে মনে করেন, শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। সেই কারণে কোনও ওয়েব প্ল্যাটফর্মের সমর্থন না পেলেও, এই ছবি যাতে গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই করা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে একটি ট্যুইট ও করেছেন, সুখবীর সিংহ বাদল।

 

 

আরও পড়ুন: Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget