এক্সপ্লোর

Shovan Ganguly on Teacher's Day : 'যিনি পথ দেখিয়েছেন...', শিক্ষকদিবসে গুরুকে স্মরণ করে আবেগঘন পোস্ট শোভনের

Teacher's Day 2023: কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে প্রয়াত হন গতবছর ৩১ মে।

কলকাতা: আজ শিক্ষকদিবস (Teacher's Day 2023)। আর এই বিশেষ দিনে নিজের গুরুকে স্মরণ করলেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায় (Shovan Ganguly)। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে প্রয়াত শিল্পী কেকের (KK) সঙ্গে একটি ছবি পোস্ট করে শোভন লেখেন, 'যার পথ দেখে পথে আসা... স্মৃতি।' শোভনের এই পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁর আপামর অনুরাগীরা। কেকের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তাঁর ভক্তরা। 

উল্লেখ্য়, সারেগামাপা অনুষ্ঠানের মঞ্চ থেকে তোলা এই ছবিতে শোভনের সঙ্গে বেশ হাসিখুশি মুখে ধরা দিয়েছেন কেকে। 

প্রসঙ্গত,  কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) ওরফে কেকে প্রয়াত হন গতবছর ৩১ মে। কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তাঁর। মালয়ালি পরিবারের জন্মগ্রহণ করেছিলেন এই সঙ্গীতশিল্পী। ১৯৬৮ সালের ২৩ অগাস্ট দিল্লির এক মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ১৯৯১ সালে, বিয়ের পরে দিল্লি থেকে মায়ানগরী মুম্বইতে চলে আসেন তিনি।  দিল্লি বিশ্ববিদ্যালয়ের ম্যাল কলেজে পড়াশোনা করেছিলেন কেকে। তাঁর বিষয় ছিল বাণিজ্য। কিন্তু একসময় হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কেকে। সুরের জগতে তাঁর কেরিয়ার শুরু মূলত তাঁর বিবাহের পরেই। 

কেবল হিন্দি বা মালয়ালি নয়, ১১টি ভাষায় সমান দক্ষতায় গান গেয়েছেন কেকে। এর মধ্যে ছিল, মালয়ালি (Malayalam), তামিল (Tamil), তেলুগু (Telugu), হিন্দি (Hindi), কন্নড় (Kannada), বাংলা (Bengali), গুজরাতি (Gujarati) ও অসমিয়া (Assamese)।

আরও পড়ুন...

'রাস্তায় মানুষ দেখলেই মাথায় হাত তুলে শম্ভু বাবার ঢঙে 'শান্তি' বলে উঠছেন', চরিত্রের সাফল্যে আপ্লুত ঋত্বিক

অন্য়দিকে, শোভন গঙ্গোপাধ্যায়ও (Shovan Ganguly) নিজের ব্য়ক্তিগত সম্পর্ক নিয়ে মাঝেমধ্য়ে উঠে আসেন খবর। ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। সেই কথা জানত ইন্ডাস্টির বেশিরভাগ মানুষই। ইমন আর শোভন দুজনেই ছিলেন সঙ্গীতশিল্পী। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক। ইমনের সঙ্গে বিচ্ছেদের পরে স্বস্তিকার সঙ্গে সম্পর্কে জড়ান শোভন। এই সম্পর্ক নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ খোলামেলা ছিলেন দুজনেই। টলিউডের বন্ধু থেকে শুরু করে অনুরাগীরা, সবাই ভালবাসত মিষ্টি এই জুটিকে। তবে গুঞ্জন শুরু হয়েছিল, সম্পর্ক সঠিক জায়গায় নেই শোভন-স্বস্তিকার। পরে অবশ্য সেই খবরে শীলমোহর দেন স্বস্তিকা নিজেই। জানান, সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর শোভন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget