এক্সপ্লোর

Siddhant Chaturvedi Update: অভিনেতা হিসেবে নিজেকে কোন জায়গায় রাখেন সিদ্ধান্ত চতুর্বেদী?

'বান্টি অউর বাবলি টু' ছবি নিয়ে দর্শকদের মতো একইরকম উচ্ছ্বসিত সিদ্ধান্ত চতুর্বেদী। অভিনেতা হিসেবে আরও কী কী করতে চান, নিজেকে অভিনেতা হিসেবে কোন জায়গায় রাখেন, সেই সম্পর্কেও বললেন অনেক কথা। 

মুম্বই: 'গাল্লি বয়' ছবি থেকেই লাইমলাইটে পৌঁছে গিয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)। এবার তাঁকে দেখা যেতে চলেছে যশরাজ ফিল্মসের 'বান্টি অউর বাবলি টু' ছবিতে। বলিউডের দুই সুপারস্টার সেফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে এই ছবিতে। 'বান্টি অউর বাবলি টু' ছবি নিয়ে দর্শকদের মতো একইরকম উচ্ছ্বসিত সিদ্ধান্ত চতুর্বেদী। অভিনেতা হিসেবে আরও কী কী করতে চান, নিজেকে অভিনেতা হিসেবে কোন জায়গায় রাখেন, সেই সম্পর্কেও বললেন অনেক কথা। 

আরও পড়ুন - Viral Video: জনপ্রিয় 'মানিকে মাগে হিথে' গানে বেলি ডান্স, মুহূর্তে ভাইরাল ভিডিও

'বান্টি অউর বাবলি টু' ছবিতে বিভিন্ন ছদ্মবেশে দেখা যাবে 'গাল্লি বয়' তারকা সিদ্ধান্ত চতুর্বেদীকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার জন্মই হয়েছে নানারকমভাবে মানুষকে বিনোদন দেওয়ার জন্য।' আগামী ছবি সম্পর্কে তিনি বলেন, 'বান্টি অউর বাবলি টু ছবিতে আমাদেরকে নানারকম ছদ্মবেশের দৃশ্য দেখাতে হয়েছে। আমার মতো একজন অভিনেতার কাছে এটা খুবই আকর্ষণীয় একটা চরিত্র। কারণ, হিন্দি ছবির দর্শকরা মশালা ছবিতে যেমন হিরোদের দেখতে চান, এখানে তেমনই নানারকমভাবে চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।'

আরও পড়ুন - রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী কামিয়া পঞ্জাবী?

সিদ্ধান্ত আরও বলছেন, 'বান্টি অউর বাবলি টু ছবিতে আমাদের প্রতিটা ছদ্মবেশেরই ভিন্ন ভিন্ন কথা বলার ধরন, হাঁটা চলার ধরন রয়েছে। তাই প্রতিটা ছদ্মবেশকেই তার নিজের মতো করে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ ছিল। অনেক পরিশ্রম করতে হয়েছে তার জন্য। তারপরও একটা অসাধারণ জার্নি ছিল এই ছবি। কাজ করতেও খুব ভালো লেগেছে। আমার জন্মই হয়েছে মানুষকে নানাভাবে বিনোদন দেওয়ার জন্য। তাই এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে।'

প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকার জন্য মুক্তির অপেক্ষায় দিন গুনছিল 'বান্টি অউর বাবলি টু'। মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণা হওয়ার পরই এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন আদিত্য চোপড়া। সেফ আলি খান, রানি মুখোপাধ্যায়, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরী  অভিনীত 'বান্টি অউর বাবলি টু' মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget