এক্সপ্লোর

Siddhant Chaturvedi Post: 'ফ্রেন্ডশিপ ডে'তেও 'বচপন কা পেয়ার'! ভাইরাল 'গালি বয়' অভিনেতার ভিডিও

বন্ধুত্ব দিবসে মজার ভিডিও পোস্ট অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। ভাইরাল গান 'বচপন কা প্যায়ার'-এ নেচে ভিডিও পোস্ট অভিনেতার।

নয়াদিল্লি: ১ অগাস্ট, বন্ধুত্ব দিবস। বিভিন্ন তারকা তাঁদের সোশ্যাল মিডিয়ায় নানা ছবি, ভিডিও পোস্ট করেছেন। তার মধ্যে কিছু কিছু পোস্ট তো ভাইরালও হয়ে গেছে। প্রতিযোগিতায় পিছিয়ে নেই বলিউডের নবাগত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও। নিজের ইনস্টাগ্রাম হ্যাান্ডলে বেশ মজাদার একটা ভিডিও পোস্ট করেছেন সিদ্ধান্ত।

এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে খুদে সহদেবের গলায় 'বচপন কা পেয়ার' গানটি। সিদ্ধান্ত যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা গেল ওই গানের সঙ্গে পা মেলাচ্ছেন তিনি। সঙ্গী তাঁর দুই বন্ধুও। 

গোটা দেশের সঙ্গে ধীরে ধীরে বলিউডেও বিখ্যাত হচ্ছে 'বচপন কা পেয়ার' গানটি। কিছুদিন আগেই এই গানটি নিয়ে নিজের অ্যাকাউন্টে একটি মিম শেয়ার করেছিলেন অনুষ্কা শর্মা। এবার সেই গানে পা মেলালেন 'গালি বয়' খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদীও। মজাদার স্টেপস করে ইনস্টাগ্রাম রিল পোস্ট করেছেন তিনি। পুরোটাই আনন্দের ছলে করা বেশ বোঝা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, 'বচপন কা প্যায়ার মতলব সিরফ এক - দোস্ত'। অর্থাৎ ছোটবেলার ভালবাসা মানে একমাত্র বন্ধু। সবশেষে হ্যাশট্যাগ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।

স্বভাবতই হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছে সেই ইনস্টাগ্রাম রিল। কমেন্ট বক্স ভরে গেছে নেটাগরিকদের মজার মজার কমেন্টে। প্রসঙ্গত, 'বচপন কা পেয়ার' গানটি এখন সবচেয়ে ট্রেন্ডিং ভিডিওগুলির অন্যতম। গানটি ভাইরাল হওয়ায় রাতারাতি বিখ্যাত হয়ে যায় সহদেবও। 

'গালি বয়' ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন পর্দার র‌্যাপার সিদ্ধান্ত চতুর্বেদী। সুপারস্টার রণবীর সিংহের সঙ্গে পর্দায় সমানে সমানে টক্কর দিয়েছিলেন সিদ্ধান্ত। একবারের জন্য মনে হয়নি তিনি নতুন মুখ। সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সিদ্ধান্ত চতুর্বেদী। ফ্যান ফলোয়িংও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১.৬ মিলিয়ন। আজ বন্ধুত্ব দিবসে তিনি কী পোস্ট করছেন সেদিকেও নজর রেখেছিলেন তাঁর অনুরাগীরা। ফলে এই মজার ভিডিও পোস্ট হতেই কমেন্টের বন্যা, লাইকও পৌঁছেছে প্রায় ৭০ হাজারে।

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget