এক্সপ্লোর

Rowdy Rathore 2: 'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় ভাগে পুলিশের চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা?

Rowdy Rathore 2: আপাতত পরিচালক রোহিত শেট্টির আগামী 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিদ্ধার্থ। তাঁকেই নাকি 'রাউডি রাঠোর ২' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

কলকাতা: ২০১২ সালে মুক্তি পায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'রাউডি রাঠোর' (‘Rowdy Rathore’)। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এই ছবি। শোনা যাচ্ছে এই ছবির সিক্যোয়েল 'রাউডি রাঠোর ২' (‘Rowdy Rathore 2’) তৈরির কাজ চলছে। কিন্তু সেই ছবিতে কামব্যাক করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার, খবর এমনটাই। তাহলে তাঁর বদলে কে? শোনা যাচ্ছে এক নাম। 

শোনা যাচ্ছে, বক্স অফিসে সাফল্যপ্রাপ্ত 'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় পর্বে অভিনয় করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার। তাঁর বদলে শোনা যাচ্ছে অপর এক নাম। সূত্রের খবর, অক্ষয়ের বদলে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) তাঁর জুতোয় পা গলাতে চলেছেন।

আরও পড়ুন...

Priyanka Chopra: বলিউডে কাস্টিং নিয়ে রাজনীতি বন্ধ হওয়া উচিত: প্রিয়ঙ্কা চোপড়া

তবে সিদ্ধার্থের এই ছবিতে পুলিশের চরিত্র করা নিয়ে শুরু হয়েছে টালমাটাল। যদিও রোহিত শেট্টির সঙ্গে আলোচনার পর অনেকটাই সমস্য়া মিটেছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত,

 প্রযোজক সাবিনা খানের থেকেই নাকি অফার গেছে সিদ্ধার্থের কাছে, খবর এমনটাই। 

'শেরশাহ' মুক্তির পর পর্দায় পুলিশ অফিসারের চরিত্রে যে বেশ ভালই মন জয় করতে পারেন সিদ্ধার্থ, তা প্রমাণিত। তবে সিদ্ধার্থ মলহোত্র এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই খবর। 

এক ঘনিষ্ঠ সূত্রে খবর, 'বেশ কিছুদিন ধরেই রাউডি রাঠোর ২-এর কাজ এগোতে চাইছেন সাবিনা খান। কিন্তু সমস্ত পরিস্থিতি ঠিক মতো স্থানে পড়ার অপেক্ষায় ছিলেন। তিনি অবশেষে রাউডি রাঠোর ২-এর মূল ধারণা স্থির করতে সক্ষম হয়েছেন এবং এই ছবিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে কথোপকথনের পর্যায়ে রয়েছেন। অভিনেতাও আগ্রহ দেখিয়েছেন বটে কিন্তু রোহিত শেট্টির কপ ইউনিভার্সের বাইরে অন্যত্র পুলিশের চরিত্রে অভিনয় করবেন কি না সেই নিয়ে ভাবনা-চিন্তা করছেন।'

সূত্রের খবর, ছবির পরিচালনায় এক বিশেষ ব্যক্তিত্বকে দেখা যাবে। অন্যদিকে নির্মাতারা নাকি আগামী মাস দুয়েকের মধ্যেই ছবির শ্যুটিং শুরু করে দেওয়ার কথা ভাবছেন। প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবির কাস্ট ঠিক করাই এখন বাকি। গত বছর ব্লকবাস্টার ছবি তৈরি করেছেন এমন পরিচালকের সঙ্গেও চলছে কথা। 

তবে 'রাউডি রাঠোর ২' ছবিতে যে অক্ষয় কুমারকে দেখা যাবে না, সেই নিয়ে অত্যন্ত ক্ষিপ্ত ট্যুইটার অনুরাগীরা। 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget