এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খবর কি নিশ্চিত করল সূর্যগড় প্যালেস?

Sidharth-Kiara Wedding Updates: সম্প্রতি জয়সলমীরের সূর্যগড় প্যালেসের পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করা হয়েছে।

মুম্বই: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। শোনা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে নতুন জীবন শুরু করবেন তাঁরা। বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। দুই পরিবার, ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন। শোনা যাচ্ছে, ১০০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন সিদ্ধার্থ- কিয়ারার বিয়েতে। দুই তারকা বিয়ে সম্পর্কে নিজেদের মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু সম্প্রতি জয়সলমীরের সূর্যগড় প্যালেসের পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করা হয়েছে। সেই কমেন্ট দেখেই আন্দাজ করা যাচ্ছে যে, তাহলে কি তারা সিদ্ধার্থ - কিয়ারার বিয়ের খবর স্বীকার করে নিল?

সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে নিশ্চিত করল সূর্যগড় প্যালেস?

সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর ছবি পোস্ট করে তাঁরা লিখেছেন যে, সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে কভার করতে তাঁরা শীঘ্রই জয়সলমীর আসছেন। পাপারাৎজ্জিদের সেই পোস্টেই 'দেখা হচ্ছে শীঘ্রই' বলে কমেন্ট করা হয় সূর্যগড় প্যালেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে। এরপরই নেট দুনিয়ায় গুঞ্জন রটেছে যে, এভাবেই দুই বলি তারকার বিয়ের খবর নিশ্চিত করল সূর্যগড় প্যালেস?

আরও পড়ুন - K Viswanath Passes Away: প্রয়াত কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ, শোকের ছায়া বিনোদন জগতে

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও সেভাবে অস্বীকারও করেননি দুজনের কেউই। কখনও বিমানবন্দরে, কখনও কোনও পার্টিতে, নানা সময়ই ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। কিন্তু সম্পর্কের কথা উঠলেই একে অপরকে বন্ধু বলে উল্লেখ করেছেন। তবে, কিছুদিন আগেই কর্ণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুজনে একসঙ্গে নয়, এসেছিলেন আলাদা আলাদা। সেখানেই কর্ণ জোহর তাঁদের বিয়ের কথা জিজ্ঞাসা করলে যেমন স্বীকার করে নেননি, তেমনই সরাসরি অস্বীকারও করেননি তাঁরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

">

সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর রসায়ন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, দেখা গিয়েছে রুপোলি পর্দাতেও। তাঁরা জুটি বেঁধেছেন 'শেরশাহ' ছবিতে। কার্গিল যুদ্ধের শহিদ বিক্রম বাত্রার জীবনের উপর নির্ভর করে তৈরি হয় ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ। ছবিটি বক্স অফিসেও সাফল্য পায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget