এক্সপ্লোর

Sidharth Kiara Wedding : মরুপ্রদেশে এক হল চার হাত, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

Kiara Sidharth Wedding: আঁটসাঁট নিরাপত্তা থাকলে, তার মধ্যেই ফাঁস হয়ে যায় 'ওয়েডিং ভেন্যু'র ভিডিও

মুম্বই : চার হাত এক হল। সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী । বলিউডের হাই প্রোফাইল এই বিয়ের আসর বসেছে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে (Suryagarh Palace)। ইন্ডিস্ট্রির কিছু কাছের বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজকীয় ঢঙে সম্পন্ন হল বিয়ে। আঁটসাঁট নিরাপত্তা থাকলেও, তার মধ্যেই ফাঁস হয়ে যায় 'ওয়েডিং ভেন্যু'র ভিডিও।

মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে গতকালই বসে যায় বিয়ের আসর। এরপর হলদি। মেহেন্দি অনুষ্ঠানে যোগ দেন কর্ণ জোহর, জুহি চাওলা, শাহিদ কপূর, মীরা রাজপুত-রা। এই অনুষ্ঠান চলাকালীন ডান্স ফ্লোর মাতিয়ে দেন স্বয়ং বর-কনে সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যগড় হোটেলের লেকসাইডে বসে আসর। অতিথিদের বসানো হয় সানসেট পাটিও গার্ডেনে। প্রথমে কিয়ারার হাতে, পরে সিদ্ধার্থের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেন্দিতে।

মরুপ্রদেশে নিয়ন আলোয় উৎসবের রং গায়ে মেখে তখন মাতোয়ার আত্মীয়-অতিথিরা। দুই পরিবারের অনেক মহিলাও দুই হাতে মেহেন্দি লাগান। পাশে তখন চলছে বলিউডের একের পর এক হিট গান। সন্ধে নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মিউজিকের ডেসিবেল। অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতেই ব্যক্তিগত জেটে মরুপ্রদেশে পাড়ি দেন কিয়ারার স্কুল মেট ঈশা আম্বানি। ফিরে যান সোমবার রাতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফের ফিরে আসেন মঙ্গলবার। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, ১০টি দেশ থেকে ১০০-র বেশি পদের আয়োজন করা হয় বিয়েতে। মেনুতে ছিল ইটালিয়ান, চাইনিজ, আমেরিকান, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি, গুজরাতি পদ, সঙ্গে জলসমেরে ঘোটওয়ান লাড্ডু।

২০২১ সালে মুক্তি পায় সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী অভিনীত ছবি শেরশাহ। বেশ কয়েক বছর ধরে দুই তারকা সম্পর্কে থাকলেও এই ছবি দিয়ে তাঁরা প্রথমবার পর্দায় জুটি বাঁধেন। বহু সময় তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে। কখনও বিদেশে ছুটি কাটাতে যেতে। কখনও আবার বলিউডের কোনও পার্টিতে। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও কখনও কেউই অস্বীকারও করেননি।

জানা গেছে, বিয়ের পর নবদম্পতি সুখের সংসার পাতবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও কিং খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি টাকা।

আরও পড়ুন ; কবে সন্তান আসবে সিদ্ধার্থ-কিয়ারার? জানিয়ে দিলেন জ্যোতিষী

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget